English / বাংলা
Editorial News 24

হরমুজ প্রণালীতে মঙ্গলবার রাতে ইরানের ৮০টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র

বাহরাইন-কুয়েতে ৮৫ মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

বাহরাইন-কুয়েতে ৮৫ মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের

মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অন্তত ৮৫টি মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

বুধবার টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আইআরজিসি জানায়, নৌ ও বিমান বাহিনীর যৌথ অভিযানে বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা এবং কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সালমান বন্দর থেকেই যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের কার্যক্রম পরিচালিত হয় বলে উল্লেখ করা হয়।

এর আগে কুয়েত জানায়, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকি মোকাবিলা করছে। অন্যদিকে বাহরাইনের রাজধানী মানামাসহ বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে মঙ্গলবার রাতে ইরানের ৮০টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র।এর পরই ইরানের সামরিক বাহিনী সতর্ক করে জানায়, মার্কিন এই হামলার ‘বিধ্বংসী জবাব’ দেওয়া হবে। একই সঙ্গে তারা জানায়, হরমুজ প্রণালীর নিরাপত্তা ও ব্যবস্থাপনায় কোনো বহিরাগত হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।

ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপকে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ‘গুরুতর লঙ্ঘন’ বলে উল্লেখ করেছেন।এক্সে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, হরমুজ প্রণালীতে ইরানের পদক্ষেপে হস্তক্ষেপ, হামলার হুমকি, নতুন নিষেধাজ্ঞা এবং দক্ষিণ ইরানে হামলাসহ সাম্প্রতিক ঘটনাগুলো সমঝোতার পরিপন্থী।

সূত্র: সিএনএন

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বাহরাইন-কুয়েতে ৮৫ মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অন্তত ৮৫টি মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

বুধবার টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আইআরজিসি জানায়, নৌ ও বিমান বাহিনীর যৌথ অভিযানে বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা এবং কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সালমান বন্দর থেকেই যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের কার্যক্রম পরিচালিত হয় বলে উল্লেখ করা হয়।

এর আগে কুয়েত জানায়, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকি মোকাবিলা করছে। অন্যদিকে বাহরাইনের রাজধানী মানামাসহ বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে মঙ্গলবার রাতে ইরানের ৮০টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র।এর পরই ইরানের সামরিক বাহিনী সতর্ক করে জানায়, মার্কিন এই হামলার ‘বিধ্বংসী জবাব’ দেওয়া হবে। একই সঙ্গে তারা জানায়, হরমুজ প্রণালীর নিরাপত্তা ও ব্যবস্থাপনায় কোনো বহিরাগত হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।

ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপকে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ‘গুরুতর লঙ্ঘন’ বলে উল্লেখ করেছেন।এক্সে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, হরমুজ প্রণালীতে ইরানের পদক্ষেপে হস্তক্ষেপ, হামলার হুমকি, নতুন নিষেধাজ্ঞা এবং দক্ষিণ ইরানে হামলাসহ সাম্প্রতিক ঘটনাগুলো সমঝোতার পরিপন্থী।

সূত্র: সিএনএন

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0