English / বাংলা
Editorial News 24

বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১০টায় আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর

আর্জেন্টিনাকে ভয় নয়, সম্মান করি: মিসর কোচ

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

আর্জেন্টিনাকে ভয় নয়, সম্মান করি: মিসর কোচ

বিশ্বকাপের শেষ ষোলোয় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে মিশর। কঠিন এই লড়াইয়ের আগে প্রতিপক্ষকে সম্মান জানালেও ভয় পান না বলে জানিয়েছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান।বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১০টায় আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর। ম্যাচের জয়ী দল নিশ্চিত করবে কোয়ার্টার-ফাইনালের টিকিট।

চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো জয় তুলে নিয়ে নকআউটেও জায়গা করে নিয়েছে মিশর। এবার আর্জেন্টিনাকে হারাতে পারলে আফ্রিকার পঞ্চম দল হিসেবে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠার কৃতিত্ব গড়বে তারা।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে হোসাম হাসান বলেন, “আর্জেন্টিনা দুর্দান্ত একটি দল এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। তবে ফুটবলে অসম্ভব বলে কিছু নেই। আমাদের বড় স্বপ্ন আছে এবং আমরা জানি ম্যাচটি দুই দলের জন্যই কঠিন হবে। আমরা আর্জেন্টিনাকে সম্মান করি, কিন্তু তাদের ভয় পাই না।”

পরিসংখ্যান অবশ্য আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে। নিজেদের শেষ ১০ ম্যাচের প্রতিটিতে অন্তত দুটি করে গোল করেছে লিওনেল স্কালোনির দল। তবে মিশরের রক্ষণও ছিল বেশ দৃঢ়। চলতি বিশ্বকাপে চার ম্যাচের একটিতেও এক গোলের বেশি হজম করেনি তারা।মিশরের হয়ে খেলোয়াড়ি জীবনেও সফল ছিলেন হোসাম হাসান। জাতীয় দলের জার্সিতে ৬৯ গোল করে এখনও দেশের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড তার দখলে।

তবে সেই রেকর্ড ভাঙার খুব কাছাকাছি আছেন মোহামেদ সালাহ। জাতীয় দলের হয়ে বর্তমানে তার গোলসংখ্যা ৬৮। আর্জেন্টিনার বিপক্ষে জোড়া গোল করতে পারলেই দেশের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন এই ফরোয়ার্ড।

এ প্রসঙ্গে হোসাম হাসান বলেন, “খেলোয়াড় হিসেবে অনেক কিছু অর্জন করেছি। কোচ হিসেবেও সাফল্য পেতে পেরে আনন্দিত। আমাদের লক্ষ্য মিশরের মানুষকে জাতীয় দল নিয়ে গর্বিত করা, আর সেই লক্ষ্য পূরণে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

আর্জেন্টিনাকে ভয় নয়, সম্মান করি: মিসর কোচ

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0