বিশ্বকাপের শেষ ষোলোতে আজ নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করতে হলে কার্লো আনচেলত্তির শিষ্যদের ভাঙতে হবে দীর্ঘদিনের এক পরিসংখ্যানও।
আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও নরওয়ে। এর মধ্যে দুটি ম্যাচ ড্র হয়েছে এবং বাকি দুটি জিতেছে নরওয়ে। ১৯৯৮ বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছিল স্ক্যান্ডিনেভিয়ান দলটি, যা দুই দলের লড়াইয়ের সবচেয়ে স্মরণীয় ফল।
এছাড়া ২০০২ সালে বিশ্বকাপ জয়ের পর নকআউট পর্বে কোনো ইউরোপীয় দলের বিপক্ষে জয় পায়নি ব্রাজিল। দুই দশকের বেশি সময়ের সেই অপেক্ষা শেষ করার সুযোগ আজ সেলেসাওদের সামনে।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে একাদশে একটি পরিবর্তন আনতে হতে পারে আনচেলত্তিকে। নিষেধাজ্ঞা ও চোটের কারণে লুকাস পাকেতা না থাকায় তার জায়গায় শুরু থেকেই দেখা যেতে পারে গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে। যদিও অনুশীলনে দানিলো সান্তোসকেও ওই ভূমিকায় পরীক্ষা করেছেন ব্রাজিল কোচ।এদিকে চোট কাটিয়ে দলে ফিরেছেন রাফিনিয়া। তবে পুরোপুরি ফিট হলেও তাকে শুরু থেকেই মাঠে নামানোর সম্ভাবনা কম। ম্যাচের শুরুতে বেঞ্চেই থাকতে পারেন এই উইঙ্গার।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
আলিসন বেকার; দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (অথবা দানিলো সান্তোস); রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র ও মাথেউস কুনিয়া।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন