বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের লড়াইয়ের আগে নেইমার জুনিয়রকে ঘিরে জল্পনা-কল্পনা তুঙ্গে। চোট কাটিয়ে পুরোপুরি ফিট হলেও এই তারকা ফরোয়ার্ড শুরুর একাদশে থাকবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, নেইমার এখন পুরোপুরি সুস্থ এবং প্রয়োজন হলে ৯০ মিনিট খেলতেও প্রস্তুত।তিনি বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে খেলার জন্য প্রস্তুত। কতক্ষণ খেলবে, সেটা আগে থেকে বলা সম্ভব নয়। যখনই মনে করব দলের তাকে প্রয়োজন, তখনই সে মাঠে নামবে।”নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়রকে একসঙ্গে খেলানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি ব্রাজিল কোচ।আনচেলত্তি বলেন, “নেইমার ও ভিনি একসঙ্গে খেলতে পারে। আমার বিশ্বাস, তারা একসঙ্গেই খেলবে।”
জাপানের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচেও নেইমারকে মাঠে নামানোর পরিকল্পনা ছিল বলে জানান ইতালিয়ান এই কোচ। তবে ম্যাচের পরিস্থিতি বদলে যাওয়ায় শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।আনচেলত্তি বলেন, “আমরা যদি সমতা ফেরাতে না পারতাম, তাহলে ৬০-৬৫ মিনিটের দিকে নেইমারকে নামাতাম। কিন্তু গোল করার পর ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে চলে আসে। তাই কৌশল পরিবর্তনের প্রয়োজন হয়নি।”
চলতি বিশ্বকাপে নিজের চতুর্থ আসরে এখন পর্যন্ত মাত্র ১৪ মিনিট মাঠে নেমেছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে খেলেছিলেন তিনি।নেইমার বেঞ্চে বসে সন্তুষ্ট নন বলেও জানান আনচেলত্তি। তবে তার পেশাদার মনোভাব ও অনুশীলনে নিবেদন নিয়ে সন্তোষ প্রকাশ করেন ব্রাজিল কোচ।
বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ সময় আজ রাত ২টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন