English / বাংলা
Editorial News 24

পেছন থেকে আলতোভাবে তার পিঠে বল ছুড়ে মারেন হিল

এমবাপ্পেকে বল ছুড়ে মারার কারণ জানালেন প্যারাগুয়ের গোলরক্ষক

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

এমবাপ্পেকে বল ছুড়ে মারার কারণ জানালেন প্যারাগুয়ের গোলরক্ষক

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ শেষে কিলিয়ান এমবাপ্পের দিকে বল ছুড়ে মেরে আলোচনায় এসেছেন প্যারাগুয়ের গোলরক্ষক অরলান্দো হিল। তবে ম্যাচ শেষে এ ঘটনার ব্যাখ্যাও দিয়েছেন তিনি।শেষ ষোলোর লড়াইয়ে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ফ্রান্স। ম্যাচের একমাত্র গোলটি আসে ৭০তম মিনিটে এমবাপ্পের পেনাল্টি থেকে।পুরো ম্যাচজুড়েই এমবাপ্পেকে কঠোর মার্কিংয়ে রেখেছিল প্যারাগুয়ে। একের পর এক ট্যাকলে তাকে চাপে রাখলেও শেষ পর্যন্ত ফরাসি তারকাকে আটকানো যায়নি।

শেষ বাঁশি বাজার পর জয়ের উচ্ছ্বাসে গ্যালারির দিকে এগিয়ে যাচ্ছিলেন এমবাপ্পে। সে সময় করমর্দনের জন্য হাত বাড়ান প্যারাগুয়ের গোলরক্ষক অরলান্দো হিল। তবে এমবাপ্পে তার দিকে নজর না দিয়ে উদযাপন চালিয়ে যান। এরপরই পেছন থেকে আলতোভাবে তার পিঠে বল ছুড়ে মারেন হিল। যদিও এমবাপ্পে এতে কোনো প্রতিক্রিয়া দেখাননি।ম্যাচ শেষে এ প্রসঙ্গে হিল বলেন, “আমি তার সঙ্গে হাত মেলাতে চেয়েছিলাম। কিন্তু তিনি আমার দিকে কোনো মনোযোগ না দেওয়ায় আমি মেজাজ হারিয়ে ফেলি। তাই বলটা ছুড়ে মেরেছিলাম। পরে অবশ্য শান্ত হয়ে গেছি।”

এর আগে জার্মানির বিপক্ষে টাইব্রেকারে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় এসেছিলেন ২৬ বছর বয়সী এই গোলরক্ষক। ফ্রান্সের বিপক্ষে হারলেও তার পারফরম্যান্স ছিল প্রশংসিত।

অন্যদিকে ম্যাচ শেষে প্যারাগুয়ের রক্ষণাত্মক কৌশল নিয়ে কথা বলেন এমবাপ্পেও। তিনি বলেন,“আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। প্রয়োজনে কঠিন ও শারীরিক ফুটবলও খেলতে পারি। প্রতিপক্ষ যে কৌশলেই খেলুক, আমরা তার জবাব দিতে প্রস্তুত ছিলাম। শেষ পর্যন্ত সেটাই করেছি এবং জিতেছি।”এই ঘটনার বিষয়ে এমবাপ্পে আলাদাভাবে কোনো মন্তব্য করেননি। তবে ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনার এই মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

এমবাপ্পেকে বল ছুড়ে মারার কারণ জানালেন প্যারাগুয়ের গোলরক্ষক

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0