English / বাংলা
Editorial News 24

আনচেলত্তি বলেন, “হালান্ড অবশ্যই নরওয়ের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়"

হালান্ড নয়, পুরো নরওয়েকেই থামানোর পরিকল্পনা আনচেলত্তির

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

হালান্ড নয়, পুরো নরওয়েকেই থামানোর পরিকল্পনা আনচেলত্তির

ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রতিপক্ষের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডকে নিয়ে সতর্ক ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তবে তার মতে, পরিকল্পনা শুধু হালান্ডকে ঘিরে নয়; পুরো নরওয়ে দলকেই থামানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে সেলেসাওরা।

নিউজার্সিতে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, “হালান্ড অবশ্যই নরওয়ের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আমার ডিফেন্ডাররা জানে তাকে কীভাবে সামলাতে হবে। তবে আমরা শুধু হালান্ডকে নয়, পুরো নরওয়ে দলকেই থামানোর পরিকল্পনা করছি।”বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে রয়েছেন ম্যানচেস্টার সিটির এই তারকা স্ট্রাইকার। তাই তাকে ঘিরেই ব্রাজিলের রক্ষণভাগের বিশেষ পরিকল্পনা থাকবে বলে ধারণা করা হচ্ছে।নিজেদের পারফরম্যান্স নিয়েও আত্মতুষ্ট নন আনচেলত্তি। এখন পর্যন্ত দলের খেলায় ১০-এর মধ্যে ৭ নম্বর দিয়েছেন তিনি।ম্যাচভিত্তিক মূল্যায়নে ব্রাজিল কোচ বলেন, “মরক্কোর বিপক্ষে ৫, স্কটল্যান্ডের বিপক্ষে ৫ এবং জাপানের বিপক্ষে ৬। আমাদের আরও উন্নতি করতে হবে।”

সংবাদ সম্মেলনের শুরুতেই লুকাস পাকেতার বিকল্প নিয়ে প্রশ্নের মুখে পড়েন আনচেলত্তি। জবাবে তিনি বলেন, “বাস্তবিকভাবে তার প্রকৃত বিকল্প নেই। প্রতিপক্ষের ধরন বিবেচনা করে বিকল্প পরিকল্পনা করতে হবে।”নেইমারকে ঘিরেও ছিল সাংবাদিকদের আগ্রহ। এ বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়ে আনচেলত্তি বলেন, “ভিনিসিয়ুস ও নেইমার একসঙ্গে খেললে সেটি অবশ্যই দলের জন্য ভালো। নেইমার এখন পুরোপুরি ফিট এবং পুরো ম্যাচ খেলার অবস্থায় রয়েছে।”

তবে নেইমার মূল একাদশে থাকবেন কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি ব্রাজিল কোচ। একইভাবে সম্ভাব্য একাদশ বা কৌশল নিয়েও মুখ খোলেননি তিনি।

অন্যদিকে নরওয়ের কোচ স্টেলে সোলবাকেন ব্রাজিলকে ম্যাচের ফেবারিট উল্লেখ করে আনচেলত্তিকে বিশ্বের অন্যতম সেরা কোচ হিসেবে প্রশংসা করেন। এ প্রসঙ্গে আনচেলত্তি বলেন, “এটা তার বিনয়। তবে মাঠে আমাদের শতভাগ মনোযোগ দিয়ে নিজেদের কাজটা ঠিকভাবে করতে হবে।”

ক্লাব ফুটবলে অসাধারণ সাফল্যের পর এবার ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন আনচেলত্তি। বিশ্বকাপ যত এগোচ্ছে, ততই তার অধীনে ছন্দ ফিরে পাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এখন নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে যাওয়াই তাদের লক্ষ্য।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

হালান্ড নয়, পুরো নরওয়েকেই থামানোর পরিকল্পনা আনচেলত্তির

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0