ফিফা বিশ্বকাপের ফাইনাল ঘিরে ফুটবল উন্মাদনায় শামিল হয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। গুঞ্জন উঠেছে, প্রিয় দলের শিরোপা লড়াই সরাসরি উপভোগ করতে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।জানা গেছে, আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচের টিকিট পেলে গ্যালারিতে বসেই খেলা দেখার পরিকল্পনা রয়েছে তার। বিষয়টি নিশ্চিত করেছে শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র।সূত্রের দাবি, আর্জেন্টিনার সমর্থক হিসেবে বিশ্বকাপের ফাইনালে নিজের প্রিয় দলকে মাঠে বসে খেলতে দেখার ইচ্ছা দীর্ঘদিনের। এ কারণেই সম্ভাব্য ফাইনাল ঘিরে তিনি এমন পরিকল্পনা করেছেন। বিষয়টি নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।
এদিকে সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে শাকিব খানের অনুপস্থিতিও এই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নির্বাচনের আগের রাতেই তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ফলে ভোটগ্রহণে অংশ নিতে পারেননি।তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিশ্বকাপের ফাইনাল দেখাই তার যুক্তরাষ্ট্র সফরের একমাত্র উদ্দেশ্য নয়। যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী হওয়ায় দেশটির অভিবাসন আইন অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর সেখানে অবস্থান করাও তার এই সফরের একটি গুরুত্বপূর্ণ কারণ।
এখন সবকিছু নির্ভর করছে ফাইনালের টিকিট পাওয়ার ওপর। টিকিট নিশ্চিত হলে বিশ্বকাপের মহারণে গ্যালারিতে দেখা যেতে পারে ঢালিউডের জনপ্রিয় এই অভিনেতাকে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন