English / বাংলা
Editorial News 24

জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন আর্জেন্টাইন অধিনায়ক

'মাঠে আমাকে ইচ্ছেমতো লাথি মেরেছে, এখন ছবি তুলতে চায়’—মেসি

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

'মাঠে আমাকে ইচ্ছেমতো লাথি মেরেছে, এখন ছবি তুলতে চায়’—মেসি

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পড়েছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টানটান উত্তেজনার ম্যাচে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে লিওনেল মেসির দল। তবে ম্যাচ শেষে ঘটে যাওয়া একটি ঘটনাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

খেলা শেষ হওয়ার পর কেপ ভার্দের ফুটবলাররা মাঠের প্রতিদ্বন্দ্বিতা ভুলে একে একে লিওনেল মেসির সঙ্গে ছবি তোলেন এবং তার জার্সি সংগ্রহের অনুরোধ জানান। আর্জেন্টাইন অধিনায়কও হাসিমুখে সবার অনুরোধ রাখেন।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মজার ছলেই মেসি বলেন,“ওরা আমার জার্সি থেকে শুরু করে সবকিছুই চেয়েছে। অথচ ম্যাচের সময় আমাকে ইচ্ছেমতো লাথি মেরেছে!”পুরো ম্যাচজুড়ে কেপ ভার্দের ডিফেন্ডাররা মেসিকে কড়া নজরদারিতে রাখেন। ম্যাচে অন্তত পাঁচবার ফাউলের শিকার হন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।ম্যাচের ২৯তম মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে টানা আট ম্যাচে গোল করার অনন্য কীর্তিও গড়েন তিনি।

তবে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন আর্জেন্টাইন অধিনায়ক। তার মতে, প্রথম গোলের পর দল ভেবেছিল ম্যাচটি সহজ হয়ে যাবে। কিন্তু এরপর আর্জেন্টিনা বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং কেপ ভার্দে নিজেদের শক্তির জায়গাগুলো কাজে লাগিয়ে দারুণভাবে ম্যাচে ফিরে আসে।মেসি বলেন, স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়াই করে আসা কেপ ভার্দে যে কঠিন প্রতিপক্ষ হবে, তা তারা আগে থেকেই জানতেন। নকআউট পর্বে কোনো ম্যাচই সহজ নয় এবং প্রতিটি দলই সর্বোচ্চ লড়াই করে।

কোয়ার্টার ফাইনালের আগে নিজেদের ভুলগুলো দ্রুত শুধরে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। পাশাপাশি সামনের কঠিন ম্যাচগুলোর জন্য ফুটবলারদের পর্যাপ্ত বিশ্রাম ও মানসিক প্রস্তুতির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

'মাঠে আমাকে ইচ্ছেমতো লাথি মেরেছে, এখন ছবি তুলতে চায়’—মেসি

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0