English / বাংলা
Editorial News 24

তার দাবি, মধ্যপ্রাচ্যে সংঘাত অব্যাহত থাকলেই ইসরায়েল রাজনৈতিকভাবে লাভবান হয়

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি ভেস্তে দিতে চাইছে ইসরায়েল: এরদোয়ান

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি ভেস্তে দিতে চাইছে ইসরায়েল: এরদোয়ান

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি উদ্যোগকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান অভিযোগ করেছেন, এই সমঝোতা নস্যাৎ করতে সক্রিয়ভাবে চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। তার দাবি, মধ্যপ্রাচ্যে সংঘাত অব্যাহত থাকলেই ইসরায়েল রাজনৈতিকভাবে লাভবান হয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ইস্তাম্বুলে অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান এ মন্তব্য করেন। তিনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠার প্রচেষ্টা ছিল অত্যন্ত জটিল। তবে তুরস্ক সবসময় এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে প্রস্তুত।এরদোয়ান আরও বলেন, ইসরায়েলের বর্তমান নীতির কারণে শুধু ফিলিস্তিন নয়, সিরিয়া, লেবাননসহ পুরো মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বাড়ছে। তাই আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দফার একটি সমঝোতা স্মারক প্রকাশ করেছে মার্কিন প্রশাসন। ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ নামে পরিচিত ওই নথিতে হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক করা এবং ইরানের ওপর আরোপিত কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার প্রস্তাব রয়েছে।

চুক্তির আওতায় ইরান তাদের পারমাণবিক কর্মসূচি-সংক্রান্ত কিছু বর্জ্য ধ্বংস করবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র জানিয়েছে, সমঝোতার শর্ত মেনে ইরান ইতিবাচক পদক্ষেপ নিলে ভবিষ্যতে আরও অর্থনৈতিক সুবিধা দেওয়া হতে পারে। এ বিষয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে উভয় পক্ষকে ৬০ দিনের সময় দেওয়া হয়েছে।

ন্যায়বিচারের দাবি ইরানের

অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ন্যায়বিচার নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এটি দেশটির দীর্ঘমেয়াদি কূটনৈতিক অগ্রাধিকারের একটি অংশ বলেও উল্লেখ করা হয়েছে।এছাড়া বিবৃতিতে বলা হয়, সদ্য প্রয়াত ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের অংশগ্রহণ তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং ইরানের প্রতি বৈশ্বিক সংহতির বহিঃপ্রকাশ।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি ভেস্তে দিতে চাইছে ইসরায়েল: এরদোয়ান

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0