English / বাংলা
Editorial News 24

এই জয়ের মধ্য দিয়ে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে মরক্কো

কানাডাকে উড়িয়ে শেষ ষোলো নিশ্চিত করল মরক্কো

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

কানাডাকে উড়িয়ে শেষ ষোলো নিশ্চিত করল মরক্কো

২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ সময় আজ রাত ১১টায় স্বাগতিক কানাডার মুখোমুখি হয় গত আসরের সেমিফাইনালিস্ট মরক্কো। শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ০-০ সমতায় বিরতিতে যায় উভয় দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের ৫৮তম মিনিটে আজেদ্দিন উনাহির গোলে এগিয়ে যায় মরক্কো। প্রথম গোলের পর আরও আত্মবিশ্বাসী হয়ে আক্রমণের ধার বাড়ায় আফ্রিকার দলটি।ম্যাচের ৮২তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে মরক্কোর ব্যবধান ২-০ করেন উনাহি। এই গোলের পরই কার্যত স্বাগতিক কানাডার ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায়।এরপর যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে সৌফিয়ানে রাহিমি আরও একটি গোল করলে ৩-০ ব্যবধানে নিশ্চিত হয় মরক্কোর দাপুটে জয়।এই জয়ের মধ্য দিয়ে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে মরক্কো।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কানাডাকে উড়িয়ে শেষ ষোলো নিশ্চিত করল মরক্কো

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ সময় আজ রাত ১১টায় স্বাগতিক কানাডার মুখোমুখি হয় গত আসরের সেমিফাইনালিস্ট মরক্কো। শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ০-০ সমতায় বিরতিতে যায় উভয় দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের ৫৮তম মিনিটে আজেদ্দিন উনাহির গোলে এগিয়ে যায় মরক্কো। প্রথম গোলের পর আরও আত্মবিশ্বাসী হয়ে আক্রমণের ধার বাড়ায় আফ্রিকার দলটি।ম্যাচের ৮২তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে মরক্কোর ব্যবধান ২-০ করেন উনাহি। এই গোলের পরই কার্যত স্বাগতিক কানাডার ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায়।এরপর যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে সৌফিয়ানে রাহিমি আরও একটি গোল করলে ৩-০ ব্যবধানে নিশ্চিত হয় মরক্কোর দাপুটে জয়।এই জয়ের মধ্য দিয়ে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে মরক্কো।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0