মার্কিন পপ তারকা টেইলর সুইফট ও আমেরিকান ফুটবল খেলোয়াড় ট্রাভিস কেলসির বিয়েকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট করেছে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস। সুইফটের জনপ্রিয় গান ও ব্র্যান্ডিংয়ের আদলে তৈরি কয়েকটি পোস্ট প্রকাশ করে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি করেছে ট্রাম্প প্রশাসন।
গত শুক্রবার নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানের বাইরে একটি ইলেকট্রনিক বিলবোর্ডে 'JUST&T MARRIED' লেখা প্রদর্শিত হলে সেটির ছবি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।এর কিছুক্ষণ পর হোয়াইট হাউসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে একই ধাঁচের একটি গ্রাফিক্স পোস্ট করা হয়। তবে সেখানে নবদম্পতিকে শুভেচ্ছা জানানোর পরিবর্তে লেখা হয়, ‘Trump is still your President’। পোস্টটির ক্যাপশনে যোগ করা হয়, ‘Finally, it happened!’
এর আগে বিয়ের আগের দিনও হোয়াইট হাউস টেইলর সুইফটের বিখ্যাত‘Eras Tour’ পোস্টারের আদলে একটি গ্রাফিক্স প্রকাশ করে। যুক্তরাষ্ট্রের ইতিহাস ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন মুহূর্তের ছবি দিয়ে তৈরি ওই পোস্টারের নাম দেওয়া হয় ‘America’s Eras Tour’। এতে সুইফটের জনপ্রিয় গান ‘Miss Americana & the Heartbreak Prince’-এর একটি লাইনও ব্যবহার করা হয়।শুক্রবার আরও দুটি এআই-নির্মিত ভিডিও প্রকাশ করে হোয়াইট হাউস, যেখানে যুক্তরাষ্ট্রের ইতিহাস ও সাবেক প্রেসিডেন্টদের বিভিন্ন দৃশ্যের সঙ্গে টেইলর সুইফটের গানের রেফারেন্স ব্যবহার করা হয়।
ডোনাল্ড ট্রাম্প ও টেইলর সুইফটের মধ্যে রাজনৈতিক বিরোধ নতুন নয়। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সুইফট প্রকাশ্যে কমালা হ্যারিসকে সমর্থন দেওয়ার পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘I hate Taylor Swift.’ অন্যদিকে ২০২০ সালের নির্বাচনের সময় সুইফট ট্রাম্পের সমালোচনা করে ভোটারদের তার বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
এদিকে, একদিকে যখন টেইলর সুইফটের বিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে ওয়াশিংটনে আয়োজিত অনুষ্ঠানের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন।
সূত্র: নিউইয়র্ক টাইমস, এনডিটিভি
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন