জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষমূলক মন্তব্য করার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
তিনি জানান, অভিযোগটি গ্রহণের পর প্রচলিত নিয়ম অনুযায়ী তা পরবর্তী তদন্ত ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিট (ডিবি সাইবার)-এ পাঠানো হয়েছে।
ওসি বলেন, অভিযোগটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থানকে কটাক্ষ করার অভিযোগে মেহের আফরোজ শাওনসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্র সংলাপ ফোরাম মামলা করেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জুলাই আন্দোলনের সময় এবং পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্তদের বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছিল। সেই প্রেক্ষাপটেই এ অভিযোগ দায়ের করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে অভিযোগের বিষয়ে তদন্ত এখনো চলমান। ফলে তদন্ত শেষ হওয়ার আগে অভিযোগগুলোর সত্যতা বা দায়-দায়িত্ব সম্পর্কে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো হয়নি।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন