ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে নরওয়ের মুখোমুখি হওয়ার আগে বড় স্বস্তির খবর পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ইনজুরি কাটিয়ে দলের মূল অনুশীলনে ফিরেছেন তারকা ফরোয়ার্ড রাফিনিয়া।
আগামীকাল (শনিবার দিবাগত রাত) বাংলাদেশ সময় রাত ২টায় নরওয়ের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। ম্যাচের আগে রাফিনিয়ার অনুশীলনে ফেরা ব্রাজিল শিবিরে নতুন করে আশার সঞ্চার করেছে।
গত ১৯ জুন ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ডান ঊরুতে চোট পান বার্সেলোনার এই উইঙ্গার। এরপর থেকে তিনি মাঠের বাইরে ছিলেন এবং দলের পূর্ণাঙ্গ অনুশীলনেও অংশ নিতে পারেননি।
তবে শুক্রবার (৩ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মরিসটাউনের কলম্বিয়া পার্ক কমপ্লেক্সে দীর্ঘ বিরতির পর সতীর্থদের সঙ্গে পূর্ণোদ্যমে অনুশীলন করেন রাফিনিয়া। বল পায়ে তার স্বাভাবিক উপস্থিতি ব্রাজিলের কোচিং স্টাফ ও সমর্থকদের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
যদিও নরওয়ের বিপক্ষে ম্যাচের শুরুর একাদশে তিনি থাকবেন কি না, সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, ম্যাচের দিন পর্যন্ত রাফিনিয়ার শারীরিক অবস্থার অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে। তিনি প্রয়োজন হলে যেকোনো সময় মাঠে নামার জন্য প্রস্তুত থাকতে পারেন।
পরিসংখ্যান বলছে, আন্তর্জাতিক ফুটবলে নরওয়ে ব্রাজিলের জন্য সবসময়ই কঠিন প্রতিপক্ষ। বিশ্বমঞ্চে এখনো নরওয়ের বিপক্ষে জয় পায়নি সেলেসাওরা। ফলে নকআউট পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচে রাফিনিয়ার সম্ভাব্য প্রত্যাবর্তন ব্রাজিলের আক্রমণভাগে বাড়তি শক্তি ও আত্মবিশ্বাস যোগাতে পারে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন