English / বাংলা
Editorial News 24

ইরানের নিরাপত্তা, প্রতিরক্ষা ও কৌশলগত নীতিনির্ধারণে আহমাদ ওয়াহিদি দীর্ঘদিন ধরেই অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত

দীর্ঘ আত্মগোপনের পর প্রকাশ্যে আইআরজিসি প্রধান আহমাদ ওয়াহিদি

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

দীর্ঘ আত্মগোপনের পর প্রকাশ্যে আইআরজিসি প্রধান আহমাদ ওয়াহিদি

দীর্ঘ কয়েক মাস জনসম্মুখের বাইরে থাকার পর প্রকাশ্যে এসেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান জেনারেল আহমাদ ওয়াহিদি। আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্যের প্রস্তুতির মধ্যেই তাকে একটি আনুষ্ঠানিক বৈঠকে দেখা গেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে ওয়াহিদিকে শেষকৃত্য আয়োজনসংক্রান্ত বৈঠকে অংশ নিতে দেখা যায়। এছাড়া তেহরানে আয়োজিত একটি শোকানুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন। গত ৮ ফেব্রুয়ারির পর এটিই তার প্রথম প্রকাশ্য উপস্থিতি বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমঝোতার বিষয়ে ইরানের অবস্থান নির্ধারণে ওয়াহিদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। একই সঙ্গে তাকে দেশটির নতুন নেতৃত্বের ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যক্তিদের একজন হিসেবেও বিবেচনা করা হচ্ছে।

আহমাদ ওয়াহিদি কে?

আহমাদ ওয়াহিদি ইরানের সামরিক ও নিরাপত্তা কাঠামোর অন্যতম প্রভাবশালী ব্যক্তি। তিনি বর্তমানে আইআরজিসির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ১৯৮৮ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত আইআরজিসির অভিজাত কুদস ফোর্সের নেতৃত্ব দেন। পরে সেই দায়িত্ব পান কাসেম সোলেইমানি।সামরিক জীবনের পাশাপাশি রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ওয়াহিদি। তিনি সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সরকারের প্রতিরক্ষামন্ত্রী এবং প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

বিশ্লেষকদের মতে, ইরানের নিরাপত্তা, প্রতিরক্ষা ও কৌশলগত নীতিনির্ধারণে আহমাদ ওয়াহিদি দীর্ঘদিন ধরেই অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দীর্ঘ আত্মগোপনের পর প্রকাশ্যে আইআরজিসি প্রধান আহমাদ ওয়াহিদি

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

দীর্ঘ কয়েক মাস জনসম্মুখের বাইরে থাকার পর প্রকাশ্যে এসেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান জেনারেল আহমাদ ওয়াহিদি। আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্যের প্রস্তুতির মধ্যেই তাকে একটি আনুষ্ঠানিক বৈঠকে দেখা গেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে ওয়াহিদিকে শেষকৃত্য আয়োজনসংক্রান্ত বৈঠকে অংশ নিতে দেখা যায়। এছাড়া তেহরানে আয়োজিত একটি শোকানুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন। গত ৮ ফেব্রুয়ারির পর এটিই তার প্রথম প্রকাশ্য উপস্থিতি বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমঝোতার বিষয়ে ইরানের অবস্থান নির্ধারণে ওয়াহিদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। একই সঙ্গে তাকে দেশটির নতুন নেতৃত্বের ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যক্তিদের একজন হিসেবেও বিবেচনা করা হচ্ছে।

আহমাদ ওয়াহিদি কে?

আহমাদ ওয়াহিদি ইরানের সামরিক ও নিরাপত্তা কাঠামোর অন্যতম প্রভাবশালী ব্যক্তি। তিনি বর্তমানে আইআরজিসির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ১৯৮৮ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত আইআরজিসির অভিজাত কুদস ফোর্সের নেতৃত্ব দেন। পরে সেই দায়িত্ব পান কাসেম সোলেইমানি।সামরিক জীবনের পাশাপাশি রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ওয়াহিদি। তিনি সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সরকারের প্রতিরক্ষামন্ত্রী এবং প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

বিশ্লেষকদের মতে, ইরানের নিরাপত্তা, প্রতিরক্ষা ও কৌশলগত নীতিনির্ধারণে আহমাদ ওয়াহিদি দীর্ঘদিন ধরেই অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0