গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকার নিহত হয়েছেন বলে জানিয়েছে প্যালেস্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)।
পিএফএর এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি দখলদার বাহিনীর গুলিতে আল-আশকার নিহত হন। সংস্থাটির দাবি, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত এক হাজারের বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ এবং শত শত ক্রীড়া-সংশ্লিষ্ট ব্যক্তি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ছিলেন সালিম আল-আশকারও।
জানা গেছে, মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন ৩২ বছর বয়সী এই গোলরক্ষক। তাঁর স্ত্রী বর্তমানে তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন।
আল-আশকারের মৃত্যুর পর স্বজন, সতীর্থ এবং ফিলিস্তিনি ক্রীড়া অঙ্গনের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
চিলির ফুটবল ক্লাব দেপোর্তিভো প্যালেস্তিনো বুধবার এক শোকবার্তায় জানায়, "৩২ বছর বয়সী ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকারের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর হাতে নিহত হয়েছেন। এমন ঘটনার ধারাবাহিকতায় আমরা গভীর দুঃখ প্রকাশ করছি এবং ন্যায়বিচার ও শান্তির আহ্বান জানাচ্ছি।"
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন