কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স মামুনকে নিয়ে নতুন করে আলোচনার জন্ম হয়েছে। তার স্ত্রী দাবি করা মোহনা সামাজিক যোগাযোগমাধ্যমে কান্নাজড়িত কণ্ঠে একাধিক অভিযোগ তুলে ধরে জানিয়েছেন, তিনি আর এই সম্পর্ক চালিয়ে যেতে চান না এবং ডিভোর্স চান।
মোহনার অভিযোগ, ভালোবেসে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তারা বিয়ে করেন। তবে বিয়ের পর তিনি জানতে পারেন, মামুন তাকে বিভিন্নভাবে বিভ্রান্ত করেছেন। তার ভাষ্য অনুযায়ী, মামুন নিয়মিত শারীরিক নির্যাতন করতেন, অর্থ আত্মসাৎ করতেন, অন্য সম্পর্কে জড়িত ছিলেন এবং মাদক সেবন করতেন।
মোহনা আরও দাবি করেন, তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করা হতো। দীর্ঘদিন এসব সহ্য করার পর বাধ্য হয়েই তিনি প্রকাশ্যে এসেছেন এবং বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত লায়লা নামের আরেকজনও এ বিষয়ে মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, আগে থেকেই প্রিন্স মামুনের আচরণ নিয়ে সতর্ক করেছিলেন এবং এই সংসার দীর্ঘস্থায়ী হবে না বলে ধারণা প্রকাশ করেছিলেন।
তবে প্রিন্স মামুনের পক্ষ থেকে এ অভিযোগগুলোর বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
প্রিন্স মামুনের প্রতিক্রিয়া পাওয়া গেলে তা সংবাদে যুক্ত করা হবে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন