English / বাংলা
Editorial News 24

২০২৩ সালে নিষেধাজ্ঞার পর সিঙ্গাপুর, জাপান, তাইওয়ান ও মালয়েশিয়ায় চীনা ভাষাভাষী দর্শকদের সামনে পারফর্ম; মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে ফের আলোচনায় চিজি

শি জিনপিংকে নিয়ে কৌতুকের জেরে চীনে নিষিদ্ধ কৌতুকশিল্পী চিজি, বিদেশের মঞ্চে নতুন করে আলোচনায়

প্রকাশ : ০২ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

শি জিনপিংকে নিয়ে কৌতুকের জেরে চীনে নিষিদ্ধ কৌতুকশিল্পী চিজি, বিদেশের মঞ্চে নতুন করে আলোচনায়

চীনের জনপ্রিয় স্ট্যান্ড-আপ কৌতুকশিল্পী চিজি (আসল নাম ওয়াং ইউয়েচি) আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং সরকারের বিভিন্ন সংবেদনশীল বিষয় নিয়ে কৌতুক করার কারণে ২০২৩ সালে নিজ দেশে তার মঞ্চে পারফর্ম করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে দীর্ঘ বিরতির পর দেশের বাইরে আবারও মঞ্চে ফিরেছেন তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সম্প্রতি সিঙ্গাপুরের একটি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চিজি শি জিনপিংকে সরাসরি নাম উল্লেখ না করে তার স্ত্রী পেং লিয়ুয়ানের স্বামী হিসেবে উল্লেখ করে কৌতুক করেন। এ সময় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

মাত্র ৩০ বছর বয়সেই চীনের অন্যতম জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান হিসেবে পরিচিতি পান চিজি। এক দশকেরও বেশি সময় ধরে তিনি চীনের বিভিন্ন মঞ্চ ও টেলিভিশন অনুষ্ঠানে নিয়মিত পারফর্ম করেছেন।

তবে ২০২৩ সালে উত্তর আমেরিকায় আয়োজিত কয়েকটি অনুষ্ঠানে চীনের সেন্সরশিপ, জাতীয়তাবাদ, সংখ্যালঘুদের অধিকার, হংকং ও তাইওয়ান ইস্যু নিয়ে কৌতুক করার পর তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। এরপর থেকে চীনে তার মঞ্চে ওঠা কার্যত নিষিদ্ধ হয়ে যায়।

চিজির দাবি, বর্তমানে চীনে তার ছবি পর্যন্ত প্রকাশ করা যায় না। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি শেয়ার করায় এক ভক্তের অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

চলতি বছরের এপ্রিল থেকে তিনি আবারও আন্তর্জাতিক সফর শুরু করেন। ইতোমধ্যে জাপান, তাইওয়ান, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে তার একাধিক শো অনুষ্ঠিত হয়েছে এবং বেশিরভাগ অনুষ্ঠানই দর্শকে পরিপূর্ণ ছিল।

তবে এবার তিনি আগের তুলনায় রাজনৈতিক কৌতুক কিছুটা কম করেছেন। চিজির ভাষায়, বিদেশে বসবাসরত চীনা ভাষাভাষী মানুষের কাছে নিজের অভিজ্ঞতা, জীবন এবং ভাবনার গল্প তুলে ধরাই তার এই সফরের মূল উদ্দেশ্য।

তিনি বলেন, ঝুঁকিপূর্ণ বিষয় নিয়ে কাজ করতেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে বর্তমানে চীনে কৌতুকের পরিসর অনেক সংকুচিত হয়ে গেছে এবং অনেক বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলা সম্ভব হয় না।

আগামী দিনে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং উত্তর আমেরিকাতেও অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন এই কৌতুকশিল্পী।

তথ্যসূত্র: বিবিসি

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

শি জিনপিংকে নিয়ে কৌতুকের জেরে চীনে নিষিদ্ধ কৌতুকশিল্পী চিজি, বিদেশের মঞ্চে নতুন করে আলোচনায়

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0