English / বাংলা
Editorial News 24

তেহরান, কোম, নাজাফ, কারবালা ও মাশহাদজুড়ে চলবে শোকানুষ্ঠান; লাখো মানুষের সমাগমের প্রস্তুতি, নিরাপত্তায় থাকবে বিপ্লবী রক্ষীবাহিনী।

বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় জানাজা: ৯ জুলাই চিরবিদায় খামেনির

প্রকাশ : ০১ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় জানাজা: ৯ জুলাই চিরবিদায় খামেনির

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠান আগামী ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত ছয় দিনব্যাপী অনুষ্ঠিত হবে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, তেহরানসহ ইরান ও ইরাকের কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে বিভিন্ন ধাপে জানাজা ও শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধ পরিস্থিতি, যুদ্ধবিরতি এবং পরবর্তী কূটনৈতিক প্রক্রিয়ার কারণে তার দাফন অনুষ্ঠান কয়েক মাস পিছিয়ে যায়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এবার রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়ের আয়োজন করা হয়েছে।

১৯৩৯ সালে মাশহাদে জন্ম নেওয়া খামেনি ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। পরে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর তিনি দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচিত হন এবং টানা ৩৭ বছর এ দায়িত্ব পালন করেন।

সূচি অনুযায়ী, ৪ ও ৫ জুলাই রাজধানী তেহরানের মোসাল্লা প্রাঙ্গণে প্রধান জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ইমাম হোসেন স্কয়ার থেকে আজাদি স্কয়ার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটারজুড়ে শোকমিছিল অনুষ্ঠিত হবে। তেহরান সিটি কর্তৃপক্ষের ধারণা, এতে প্রায় ২ কোটি মানুষ অংশ নিতে পারেন।

পরবর্তীতে ৭ জুলাই শোকযাত্রা যাবে শিয়া মুসলিমদের অন্যতম ধর্মীয় কেন্দ্র কোম শহরে। এরপর মরদেহ ইরাকের নাজাফ ও কারবালায় নেওয়া হবে, যেখানে শ্রদ্ধা জানানোর সুযোগ থাকবে।

সবশেষে আগামী ৯ জুলাই খামেনির জন্মস্থান মাশহাদে দাফন সম্পন্ন হবে। সেখানেও প্রায় ১ কোটি মানুষের সমাগম হতে পারে বলে ইরানি কর্তৃপক্ষ আশা করছে।

জানাজা ও শোকানুষ্ঠানের নিরাপত্তায় থাকবে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) এবং লজিস্টিক সমন্বয়ের দায়িত্ব পালন করবে আধাসামরিক বাহিনী বাসিজ।

এদিকে, খামেনির মৃত্যুর পর সর্বোচ্চ নেতার দায়িত্বে আসা আয়াতুল্লাহ মোজতবা খামেনি জানাজায় অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ইরানি কর্তৃপক্ষের দাবি, এই রাষ্ট্রীয় শোকানুষ্ঠান দেশটির ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগমে পরিণত হতে পারে।

সূত্র: রয়টার্স

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় জানাজা: ৯ জুলাই চিরবিদায় খামেনির

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0