English / বাংলা
Editorial News 24

যশরাজ স্পাই ইউনিভার্সের ‘আলফা’ সিনেমার জন্য সর্বোচ্চ পারিশ্রমিক নিচ্ছেন আলিয়া; ববি দেওল, শর্বরী ওয়াঘ ও অনিল কাপুরের পারিশ্রমিকও প্রকাশ্যে।

‘আলফা’তে ২৫ কোটি রুপি পারিশ্রমিক, দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে শীর্ষে আলিয়া ভাট

প্রকাশ : ০১ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

‘আলফা’তে ২৫ কোটি রুপি পারিশ্রমিক, দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে শীর্ষে আলিয়া ভাট

বলিউডে পারিশ্রমিকের নতুন রেকর্ড গড়েছেন আলিয়া ভাট। যশরাজ ফিল্মসের বহুল প্রতীক্ষিত স্পাই থ্রিলার ‘আলফা’ মুক্তির আগেই আলোচনায় এসেছে অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিক। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই সিনেমায় কেন্দ্রীয় স্পাই চরিত্রে অভিনয়ের জন্য ২৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন আলিয়া ভাট।

এই পারিশ্রমিকের মাধ্যমে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফকে ছাড়িয়ে গেছেন তিনি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দীপিকা প্রতি সিনেমায় ২০ কোটির কিছু বেশি এবং ক্যাটরিনা কাইফ প্রায় ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। সেই তুলনায় ‘আলফা’র জন্য আলিয়ার ২৫ কোটি রুপির চুক্তি নতুন আলোচনার জন্ম দিয়েছে।

একসময় বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফ। তবে বর্তমানে প্রিয়াঙ্কা হলিউডে ব্যস্ত এবং ক্যাটরিনা নিয়মিত বড় পর্দায় কাজ করছেন না। এ অবস্থায় পারিশ্রমিকের দিক থেকে শীর্ষ অবস্থানে উঠে এলেন আলিয়া ভাট।

শুধু আলিয়াই নন, সিনেমাটির অন্যান্য অভিনয়শিল্পীদের পারিশ্রমিকও নজর কেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আলিয়ার বাবার চরিত্রে অভিনয় করা ববি দেওল পেয়েছেন প্রায় ৬ কোটি রুপি। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকা শর্বরী ওয়াঘ এবং বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুর নিয়েছেন ৩ কোটি রুপি করে।

এদিকে যশরাজ স্পাই ইউনিভার্সের জনপ্রিয় চরিত্র ‘কবির’ হিসেবে বিশেষ উপস্থিতিতে দেখা যাবে হৃতিক রোশনকে। তবে এই ক্যামিও চরিত্রের জন্য তিনি কত পারিশ্রমিক নিয়েছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

অন্যদিকে, আলিয়া ভাটকে স্পাই চরিত্রে দেখার ঘোষণা আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। একাংশের দর্শকের বিশ্বাস, অ্যাকশন ঘরানায় আলিয়া নতুন চমক দেখাবেন। আবার অনেকের মত, এই ধরনের চরিত্রে তাকে মানিয়ে নেওয়া কঠিন হতে পারে।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটবে ৩ জুলাই, যখন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আলফা’। এখন দেখার বিষয়, পারিশ্রমিকের নতুন রেকর্ড গড়ার পর বক্স অফিসেও নতুন ইতিহাস লিখতে পারেন কি না আলিয়া ভাট।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

‘আলফা’তে ২৫ কোটি রুপি পারিশ্রমিক, দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে শীর্ষে আলিয়া ভাট

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0