English / বাংলা
Editorial News 24

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আমন্ত্রণে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার অনুষ্ঠানে যোগ দিতে তেহরান সফরে যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

খামেনির জানাযায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার মেজর অবঃ হাফিজ উদ্দিন

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আমন্ত্রণে তিনি এ সফর করবেন। খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সূত্র জানিয়েছে, ইরানের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্রে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সেই আমন্ত্রণ গ্রহণ করে স্পিকার অনুষ্ঠানে যোগ দিতে তেহরান সফরে যাচ্ছেন।

খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে কয়েক দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে ইরান। আগামী ৪ জুলাই প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ৭ জুলাই রাজধানী তেহরানের উপকণ্ঠের কোম শহরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সবশেষ ৯ জুলাই আরেক দফা জানাজা শেষে তাকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদে দাফন করা হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

খামেনির জানাযায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার মেজর অবঃ হাফিজ উদ্দিন

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আমন্ত্রণে তিনি এ সফর করবেন। খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সূত্র জানিয়েছে, ইরানের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্রে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সেই আমন্ত্রণ গ্রহণ করে স্পিকার অনুষ্ঠানে যোগ দিতে তেহরান সফরে যাচ্ছেন।

খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে কয়েক দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে ইরান। আগামী ৪ জুলাই প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ৭ জুলাই রাজধানী তেহরানের উপকণ্ঠের কোম শহরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সবশেষ ৯ জুলাই আরেক দফা জানাজা শেষে তাকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদে দাফন করা হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0