English / বাংলা
Editorial News 24

ক্রিকেটের আইনপ্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্য হলেন বাংলাদেশের তামিম ইকবাল। একই সম্মান পেয়েছেন সুজি বেটস, সোফি ডিভাইন, মেল জোন্স ও চেতেশ্বর পূজারা।

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম ইকবাল, সম্মানিত আরও চার আন্তর্জাতিক ক্রিকেটার

বাংলাদেশের সাবেক অধিনায়ক ও তারকা ওপেনার তামিম ইকবাল ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতির একটি অর্জন করেছেন। ক্রিকেটের আইনপ্রণেতা হিসেবে পরিচিত মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) তাকে আজীবন সদস্যপদ (Honorary Life Membership) প্রদান করেছে।

সোমবার (২৯ জুন) এক বিবৃতিতে এমসিসি জানায়, তামিম ইকবালের পাশাপাশি নিউজিল্যান্ডের সুজি বেটস ও সোফি ডিভাইন, অস্ট্রেলিয়ার মেল জোন্স এবং ভারতের চেতেশ্বর পূজারাও এ সম্মানজনক সদস্যপদ পেয়েছেন।

তামিমকে নিয়ে এমসিসি তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, তিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার। ২০০৮ সালে টেস্ট অভিষেকের পর তিনি টেস্ট ক্রিকেটে ৫ হাজারের বেশি রান করেছেন, যা বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ।

এছাড়া ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে দুর্দান্ত সেঞ্চুরি করে ঐতিহাসিক 'লর্ডস অনার্স বোর্ড'-এ নাম লেখান তামিম। ওয়ানডে ক্রিকেটে ২৪৩ ম্যাচে ৮ হাজারের বেশি রান করে তিনি বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

২০১১ সালে উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক তাকে বর্ষসেরা ক্রিকেটার এবং বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের স্বীকৃতি দেয়। সম্প্রতি তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বকনিষ্ঠ সভাপতি হিসেবেও দায়িত্ব গ্রহণ করেছেন।

এমসিসির আজীবন সদস্যপদ ক্রিকেট বিশ্বের অন্যতম সম্মানজনক স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়। এই সম্মান অর্জনের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটে তামিম ইকবালের অবদান আরও একবার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেল।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম ইকবাল, সম্মানিত আরও চার আন্তর্জাতিক ক্রিকেটার

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0