English / বাংলা
Editorial News 24

বাহরাইনকে কঠোর হুঁশিয়ারি ইরানের, ‘সীমা সম্পর্কে সচেতন থাকুন’

ইরানের সর্বোচ্চ নেতার একজন উপদেষ্টা বাহরাইনকে সতর্ক করে বলেছেন, দেশটি উসকানিমূলক কর্মকাণ্ড চালালে তেহরান আরও কঠোর জবাব দেবে। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মোজতবা খামেনির উপদেষ্টা আলী আকবর বেলায়াতি ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে বলেন, ‘বাহরাইনের জন্য এটি একটি কঠোর সতর্কবার্তা। তাদের নিজেদের সীমা সম্পর্কে সচেতন থাকতে হবে, নিজেদের ভবিষ্যৎ নিয়ে এ ধরনের খেলা করা উচিত নয় এবং ইরানকে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করা উচিত নয়।’

তবে ঠিক কোন কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে বেলায়াতি এ সতর্কবার্তা দিয়েছেন, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

গত শুক্র ও শনিবার বাহরাইনে মার্কিন নৌ বাহিনীর ঘাঁটিতে হামলা চালায় ইরান। তেহরানের দাবি, তাদের ওপর হামলার ক্ষেত্রে বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো ব্যবহার করছে ওয়াশিংটন। উপসাগরীয় দেশগুলো অবশ্য ইরানের এ দাবি অস্বীকার করেছে। বাহরাইন ইরানের সর্বশেষ হামলার নিন্দা জানিয়েছে। দেশটি বলেছে, এ হামলার মধ্য দিয়ে দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) গতকাল রোববার এক বিবৃতিতে বলেছে, ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের আক্রমণের জবাব হিসেবে এসব হামলা চালানো হয়েছে। মূলত এর মধ্য দিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে যে ভবিষ্যতে যেকোনো আগ্রাসনের ‘কড়া জবাব’ দেওয়া হবে।

যুদ্ধ বন্ধের লক্ষ্যে সপ্তাহ দুয়েক আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক সইয়ের পর এটিই দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির সবচেয়ে বড় ঘটনা।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শুরু হয় সর্বাত্মক যুদ্ধ। এখন স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে একটি চুক্তির জন্য সুইজারল্যান্ডে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়েছে। ৬০ দিনের মধ্যে স্থায়ী চুক্তিতে পৌঁছাতে চায় ওয়াশিংটন ও তেহরান।

তবে যুদ্ধ বন্ধের স্মারকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যেসব সমঝোতা হয়েছে, তা লঙ্ঘনের অভিযোগ দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে একাধিকবার এনেছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বাহরাইনকে কঠোর হুঁশিয়ারি ইরানের, ‘সীমা সম্পর্কে সচেতন থাকুন’

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0