দীর্ঘদিনের চোট কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৯৮১ দিন পর জাতীয় দলের জার্সিতে মাঠে নামলেও তিনি খেলেছিলেন মাত্র ১৫ মিনিটের মতো।
এবার শেষ ৩২-এর লড়াইয়ে জাপানের বিপক্ষে ম্যাচের আগে নেইমারকে ঘিরে সমর্থকদের আগ্রহ তুঙ্গে। তিনি কি শুরুর একাদশে থাকবেন, নাকি বদলি হিসেবে নামবেন— এমন প্রশ্নের জবাব দিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, গত এক সপ্তাহে নেইমারের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। যদিও তিনি শুরুর একাদশের বিষয়ে নিশ্চিত কিছু বলেননি, তবে জানিয়েছেন— জাপানের বিপক্ষে নেইমারকে আগের ম্যাচের তুলনায় অনেক বেশি সময় মাঠে দেখা যেতে পারে।
আনচেলত্তি বলেন, “গত এক সপ্তাহে নেইমারের উন্নতি বেশ তাৎপর্যপূর্ণ। আগের ম্যাচে তিনি ১৫ মিনিটের বেশি খেলতে পারেননি। তবে এখন তিনি আরও দীর্ঘ সময় মাঠে থাকার মতো ফিট।”
জাপানকে শক্ত প্রতিপক্ষ হিসেবেই দেখছেন ব্রাজিল কোচ। তিনি স্মরণ করিয়ে দেন, টোকিওতে দুই দলের সর্বশেষ দেখায় ৩-২ ব্যবধানে হেরেছিল ব্রাজিল। তাই প্রতিপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই প্রস্তুতি নিচ্ছে সেলেসাওরা।
তিনি বলেন, “জাপান বিশ্বের অন্যতম সেরা দল। তাদের বিপক্ষে আমাদের পূর্ণ মনোযোগ নিয়ে খেলতে হবে। অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকার— সব পরিস্থিতির জন্যই আমরা প্রস্তুত।”
শুরুর একাদশে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কম বলেও ইঙ্গিত দিয়েছেন আনচেলত্তি। তার ভাষায়, শেষ অনুশীলনের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিশ্বকাপের নকআউট পর্বে বাংলাদেশ সময় আজ (২৯ জুন) রাত ১১টায় হিউস্টন স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। ম্যাচটিতে নেইমার কতটা সময় খেলেন, সেদিকেই এখন নজর ফুটবলপ্রেমীদের।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাজমুল ইসলাম
অফিস: এম জি টাওয়ার লেভেল ৭, ৩৮৯/বি ডি আই টি রোড, রামপুরা, ঢাকা-১২১৯
ফোন: ০১৬১০৬৫৬৫৫৩
ইমেইল: info@editorialnews24.com
আপনার মতামত লিখুন