English / বাংলা
Editorial News 24

উত্তরপ্রদেশে বাড়ি থেকে রান্না করা ও কাঁচা মাংস উদ্ধার; ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন না আসলেও গরু জবাই নিষিদ্ধ আইনে মামলা

গরুর মাংস রান্নার অভিযোগে ভারতে তিন নারী গ্রেপ্তার

ভারতের উত্তরপ্রদেশে গরুর মাংস রান্নার অভিযোগে তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় একটি বাড়ি থেকে রান্না করা ও কাঁচা মাংস উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস–এর প্রতিবেদনে বলা হয়, গত বুধবার একটি বাড়িতে গরুর মাংস রান্না করা হচ্ছে—এমন তথ্য পেয়ে পুলিশ অভিযান চালায়।

পুলিশের দাবি, অভিযানের সময় বাড়িতে থাকা চারজন পুরুষ পালিয়ে যান। এ সময় তিন নারীও সরে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।

অভিযানে একটি পাতিলে রান্না করা মাংস এবং একটি পলিথিন ব্যাগে কাঁচা মাংস উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে আটক নারীরা জানান, এগুলো গরুর মাংস এবং পরিবারের এক সদস্য রাজ্যের বাইরে থেকে সেগুলো নিয়ে এসেছিলেন।

তবে উদ্ধার করা মাংসের প্রকৃতি নিশ্চিত হতে সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল এখনো প্রকাশিত হয়নি।

উত্তরপ্রদেশ পুলিশের এসপি অভিষেক সিং জানান, গ্রেপ্তার হওয়া তিন নারীর স্বামী এবং তাদের এক আত্মীয়কে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওই আত্মীয় মুম্বাইয়ে কর্মরত বলে জানা গেছে।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার হওয়া নারীদের বিরুদ্ধে উত্তরপ্রদেশের গরু জবাই নিষিদ্ধ আইনের আওতায় মামলা করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

এদিকে উদ্ধার হওয়া মাংস কোথা থেকে আনা হয়েছে এবং পরিবারটি আগে এ ধরনের মাংস সংগ্রহ করেছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

গরুর মাংস রান্নার অভিযোগে ভারতে তিন নারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

ভারতের উত্তরপ্রদেশে গরুর মাংস রান্নার অভিযোগে তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় একটি বাড়ি থেকে রান্না করা ও কাঁচা মাংস উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস–এর প্রতিবেদনে বলা হয়, গত বুধবার একটি বাড়িতে গরুর মাংস রান্না করা হচ্ছে—এমন তথ্য পেয়ে পুলিশ অভিযান চালায়।

পুলিশের দাবি, অভিযানের সময় বাড়িতে থাকা চারজন পুরুষ পালিয়ে যান। এ সময় তিন নারীও সরে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।

অভিযানে একটি পাতিলে রান্না করা মাংস এবং একটি পলিথিন ব্যাগে কাঁচা মাংস উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে আটক নারীরা জানান, এগুলো গরুর মাংস এবং পরিবারের এক সদস্য রাজ্যের বাইরে থেকে সেগুলো নিয়ে এসেছিলেন।

তবে উদ্ধার করা মাংসের প্রকৃতি নিশ্চিত হতে সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল এখনো প্রকাশিত হয়নি।

উত্তরপ্রদেশ পুলিশের এসপি অভিষেক সিং জানান, গ্রেপ্তার হওয়া তিন নারীর স্বামী এবং তাদের এক আত্মীয়কে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওই আত্মীয় মুম্বাইয়ে কর্মরত বলে জানা গেছে।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার হওয়া নারীদের বিরুদ্ধে উত্তরপ্রদেশের গরু জবাই নিষিদ্ধ আইনের আওতায় মামলা করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

এদিকে উদ্ধার হওয়া মাংস কোথা থেকে আনা হয়েছে এবং পরিবারটি আগে এ ধরনের মাংস সংগ্রহ করেছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0