English / বাংলা
Editorial News 24

৭ দিনে প্রাণ গেল ১,৩০০ জনের বেশি

ভয়াবহ তাপপ্রবাহে ইউরোপে ৭ দিনে ১,৩০০ জনের বেশি মানুষের মৃত্যু

ছবি : এ.আই

ভয়াবহ তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ। গত সাত দিনে মহাদেশজুড়ে অতিরিক্ত ১ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু ফ্রান্সেই তিন দিনের তীব্র গরমে প্রাণ হারিয়েছেন প্রায় ১ হাজার মানুষ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ইউরোপ এখন বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ। বর্তমানে প্রায় ১৫ কোটি মানুষ চরম তাপপ্রবাহের মধ্যে বসবাস করছেন।

ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেন, বৈশ্বিক গড়ের তুলনায় দ্বিগুণ গতিতে উষ্ণ হচ্ছে ইউরোপ। ফলে প্রাণঘাতী তাপপ্রবাহ এখন আরও ঘন ঘন ও আরও ভয়াবহ হয়ে উঠছে।এদিকে জার্মানিতে ইতিহাসের সর্বোচ্চ দিনের তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে এবং তীব্র গরমে সড়ক ও রেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু বার্লিনেই এক দিনে অতিরিক্ত প্রায় ৫০০টি অ্যাম্বুলেন্স কল এসেছে।

গ্রিসে এখনও দাবানলের সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। অন্যদিকে সুইডেনে বজ্রপাতে কয়েকজন আহত হয়েছেন এবং ডেনমার্কে রেকর্ড তাপমাত্রার পর আঘাত হেনেছে তীব্র বজ্রঝড়।

টেড্রোস বলেন, তাপজনিত শারীরিক চাপ এখন একটি ‘নীরব ঘাতক’। জলবায়ু পরিবর্তনের কারণে একসময় প্রজন্মে একবার দেখা দেওয়া এমন তাপপ্রবাহ এখন প্রায় প্রতি বছরই ঘটছে।

বিজ্ঞানীদের মতে, মানুষের কর্মকাণ্ডজনিত জলবায়ু পরিবর্তন না হলে সাম্প্রতিক এই তাপপ্রবাহ কার্যত অসম্ভব ছিল। গত ২০ বছরের তুলনায় বর্তমানে এমন চরম তাপপ্রবাহের সম্ভাবনা প্রায় ২০০ গুণ বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় দেশগুলোকে দ্রুত স্বাস্থ্যভিত্তিক তাপপ্রবাহ মোকাবিলা পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছে ডব্লিউএইচও।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ভয়াবহ তাপপ্রবাহে ইউরোপে ৭ দিনে ১,৩০০ জনের বেশি মানুষের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

ভয়াবহ তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ। গত সাত দিনে মহাদেশজুড়ে অতিরিক্ত ১ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু ফ্রান্সেই তিন দিনের তীব্র গরমে প্রাণ হারিয়েছেন প্রায় ১ হাজার মানুষ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ইউরোপ এখন বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ। বর্তমানে প্রায় ১৫ কোটি মানুষ চরম তাপপ্রবাহের মধ্যে বসবাস করছেন।

ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেন, বৈশ্বিক গড়ের তুলনায় দ্বিগুণ গতিতে উষ্ণ হচ্ছে ইউরোপ। ফলে প্রাণঘাতী তাপপ্রবাহ এখন আরও ঘন ঘন ও আরও ভয়াবহ হয়ে উঠছে।এদিকে জার্মানিতে ইতিহাসের সর্বোচ্চ দিনের তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে এবং তীব্র গরমে সড়ক ও রেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু বার্লিনেই এক দিনে অতিরিক্ত প্রায় ৫০০টি অ্যাম্বুলেন্স কল এসেছে।

গ্রিসে এখনও দাবানলের সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। অন্যদিকে সুইডেনে বজ্রপাতে কয়েকজন আহত হয়েছেন এবং ডেনমার্কে রেকর্ড তাপমাত্রার পর আঘাত হেনেছে তীব্র বজ্রঝড়।

টেড্রোস বলেন, তাপজনিত শারীরিক চাপ এখন একটি ‘নীরব ঘাতক’। জলবায়ু পরিবর্তনের কারণে একসময় প্রজন্মে একবার দেখা দেওয়া এমন তাপপ্রবাহ এখন প্রায় প্রতি বছরই ঘটছে।

বিজ্ঞানীদের মতে, মানুষের কর্মকাণ্ডজনিত জলবায়ু পরিবর্তন না হলে সাম্প্রতিক এই তাপপ্রবাহ কার্যত অসম্ভব ছিল। গত ২০ বছরের তুলনায় বর্তমানে এমন চরম তাপপ্রবাহের সম্ভাবনা প্রায় ২০০ গুণ বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় দেশগুলোকে দ্রুত স্বাস্থ্যভিত্তিক তাপপ্রবাহ মোকাবিলা পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছে ডব্লিউএইচও।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0