English / বাংলা
Editorial News 24

প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করায় চাপে পড়ে পর্তুগাল

আমরা আগের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ: পর্তুগাল কোচ

বিশ্বকাপের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ড্রয়ের পর সমালোচনার মুখে পড়লেও পর্তুগাল দলে কোনো অস্থিরতা নেই বলে জানিয়েছেন প্রধান কোচ রবার্তো মার্তিনেজ। উজবেকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তিনি দাবি করেছেন, তার দল আগের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী।মঙ্গলবার হিউস্টনে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে মার্তিনেজ বলেন, “আমরা এখন আরও ঐক্যবদ্ধ, আরও শক্তিশালী। বিশ্বকাপে চাপ ও আলোচনা থাকবেই, এটা স্বাভাবিক। তবে আমাদের পুরো মনোযোগ দলের ওপরই রয়েছে।”

প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করায় চাপে পড়ে পর্তুগাল। একই সঙ্গে ৪১ বছর বয়সী অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরেও নানা আলোচনা শুরু হয়।

এ সময় মিডফিল্ডার জোয়াও নেভেসের একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি করে। তিনি বলেছিলেন, “রোনালদোও দলের অন্য সবার মতো একজন খেলোয়াড়, যিনি দলকে সাহায্য করেন।” তবে প্রসঙ্গ থেকে বিচ্ছিন্নভাবে মন্তব্যটি ছড়িয়ে পড়ায় সেটিকে অনেকে রোনালদোর প্রতি অসম্মান হিসেবে দেখেন।

এ বিষয়ে মার্তিনেজ বলেন, “দলের মধ্যে কোনো সমস্যা নেই। আমরা আগের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ।”রোনালদোর প্রশংসা করে পর্তুগাল কোচ বলেন, “তিনি একজন আদর্শ অধিনায়ক। তার অভিজ্ঞতা, নেতৃত্ব এবং দলের প্রতি দায়বদ্ধতা তরুণ খেলোয়াড়দের জন্য অনুকরণীয়।”বিশ্বকাপ বাছাইপর্বে পাঁচ গোল করলেও ২০২৫ সালের অক্টোবরের পর জাতীয় দলের হয়ে আর গোল পাননি রোনালদো। তবে তার অবদান শুধু গোলের মধ্যে সীমাবদ্ধ নয় বলে মনে করেন মার্তিনেজ।তিনি বলেন, “তার মুভমেন্ট প্রতিপক্ষের রক্ষণভাগে জায়গা তৈরি করে দেয়। অনুশীলন ও ফিটনেস ধরে রাখার ক্ষেত্রেও তিনি দলের জন্য উদাহরণ।”

অন্যদিকে, ফুলব্যাক জোয়াও ক্যানসেলো স্বীকার করেছেন যে প্রথম ম্যাচে প্রত্যাশামতো খেলতে পারেনি পর্তুগাল। তিনি বলেন, “আমরা যথেষ্ট সুযোগ তৈরি করতে পারিনি, যা আমাদের মতো দলের জন্য স্বাভাবিক নয়। আমাদের দলে বিশ্বের সেরা কয়েকজন খেলোয়াড় আছে, সেটি মাঠে প্রমাণ করতে হবে।”তিনি আরও বলেন, “উজবেকিস্তানের বিপক্ষে আমাদের লক্ষ্য শুধু জয়। ভুল করার কোনো সুযোগ নেই।”

গ্রুপ ‘কে’-তে নকআউট পর্বে ওঠার আশা ধরে রাখতে উজবেকিস্তানের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না পর্তুগাল। আর সেই লড়াইয়ে দলের অন্যতম ভরসা হয়ে থাকবেন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

আমরা আগের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ: পর্তুগাল কোচ

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0