English / বাংলা
Editorial News 24

মেসি অন্য সবার চেয়ে এগিয়ে

মেসির ফিটনেসে মুগ্ধ রোনালদো

মেসির ফিটনেসে মুগ্ধ রোনালদো

বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে নতুন ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। তার এই কীর্তিতে মুগ্ধতা প্রকাশ করেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। পাশাপাশি ৩৮ বছর বয়সেও মেসির দুর্দান্ত ফিটনেসের প্রশংসা করেছেন তিনি।

ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে দুই গোলই করেন মেসি। এর মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৮-তে, যা তাকে আসরটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে।এর আগে ১৬ গোল নিয়ে রেকর্ডটির মালিক ছিলেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে সেই রেকর্ড স্পর্শ করার পর অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে এককভাবে শীর্ষে উঠে যান আর্জেন্টাইন অধিনায়ক।

ফরাসি সংবাদমাধ্যম 'লেকিপ'-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো নাজারিও বলেন, “এই পরিসংখ্যানই প্রমাণ করে মেসি অন্য সবার চেয়ে এগিয়ে। বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার মর্যাদা পাওয়ার যোগ্য সে-ই।”মেসির ফিটনেসের প্রশংসা করে তিনি আরও বলেন, “আমার বয়স এখন ৩৮। অথচ এই বয়সে মেসি এখনও বিশ্বকাপে সর্বোচ্চ পর্যায়ে খেলছে। আমি তো চার বছর আগেই অবসর নিয়েছিলাম, তখন আমার ওজন ছিল ১২০ কেজি।”ইনজুরির কারণে রোনালদোর ক্যারিয়ার তুলনামূলক দ্রুত শেষ হলেও মেসি ৩৮ বছর বয়সেও বিশ্বমঞ্চে রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন।

বিশ্বকাপে চারটি আসরে ১৫ গোল করেছিলেন রোনালদো নাজারিও। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের সময় সেই রেকর্ড ছাড়িয়ে যান মেসি। পরে ক্লোসার রেকর্ড ভেঙে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন তিনি।তবে এই রেকর্ডের দৌড়ে এখনো রয়েছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তার গোলসংখ্যাও ১৬-তে পৌঁছেছে। ফলে আসরের বাকি ম্যাচগুলোতে সর্বকালের সেরা গোলদাতার লড়াই আরও জমে উঠতে পারে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেসির ফিটনেসে মুগ্ধ রোনালদো

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0