English / বাংলা
Editorial News 24

গত ১৫ জুন বেলা ১১টার দিকে স্কুল চলাকালীন সময়ে শিক্ষক অশোক চন্দ্র ওই শিক্ষার্থীকে বিদ্যালয়ের তৃতীয় তলার চিলেকোঠায় ডেকে নিয়ে যান এবং সেখানে তাকে বলাৎকার করেন

স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক অশোক চন্দ্র দাসের বিরুদ্ধে মামলা

ভোলার ধনিয়া ইউপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষকের নাম অশোক চন্দ্র দাস। এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে রোববার (২১ জুন) সকালে ভোলা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।মামলার এজাহার ও শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা গেছে, গত ১৫ জুন বেলা ১১টার দিকে স্কুল চলাকালীন সময়ে শিক্ষক অশোক চন্দ্র ওই শিক্ষার্থীকে বিদ্যালয়ের তৃতীয় তলার চিলেকোঠায় ডেকে নিয়ে যান এবং সেখানে তাকে বলাৎকার করেন।

এই বিষয়ে ভোলা সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অসীম ঘোষার বিশ্বাস জানান, ঘটনাটির তদন্ত সম্পন্ন হয়েছে এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।"

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক অশোক চন্দ্র দাসের বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

ভোলার ধনিয়া ইউপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষকের নাম অশোক চন্দ্র দাস। এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে রোববার (২১ জুন) সকালে ভোলা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।মামলার এজাহার ও শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা গেছে, গত ১৫ জুন বেলা ১১টার দিকে স্কুল চলাকালীন সময়ে শিক্ষক অশোক চন্দ্র ওই শিক্ষার্থীকে বিদ্যালয়ের তৃতীয় তলার চিলেকোঠায় ডেকে নিয়ে যান এবং সেখানে তাকে বলাৎকার করেন।

এই বিষয়ে ভোলা সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অসীম ঘোষার বিশ্বাস জানান, ঘটনাটির তদন্ত সম্পন্ন হয়েছে এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।"

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0