উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ভোলার ধনিয়া ইউপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষকের নাম অশোক চন্দ্র দাস। এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে রোববার (২১ জুন) সকালে ভোলা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।মামলার এজাহার ও শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা গেছে, গত ১৫ জুন বেলা ১১টার দিকে স্কুল চলাকালীন সময়ে শিক্ষক অশোক চন্দ্র ওই শিক্ষার্থীকে বিদ্যালয়ের তৃতীয় তলার চিলেকোঠায় ডেকে নিয়ে যান এবং সেখানে তাকে বলাৎকার করেন।এই বিষয়ে ভোলা সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অসীম ঘোষার বিশ্বাস জানান, ঘটনাটির তদন্ত সম্পন্ন হয়েছে এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।"