English / বাংলা
Editorial News 24

প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে অস্ট্রিয়া

অস্ট্রিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা

ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হওয়ার আগে সতর্ক অবস্থান নিয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ মনে করেন, অস্ট্রিয়ার আগ্রাসী ফুটবল এবং শক্তিশালী মাঝমাঠ তাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হতে পারে।

বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায় ডালাসে মুখোমুখি হবে দুই দল। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচ জিতে তিন পয়েন্ট নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপের শীর্ষে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে অস্ট্রিয়া। সেই ম্যাচে মাঝমাঠে তাদের দাপুটে পারফরম্যান্স নজর কাড়ে। তাই প্রতিপক্ষকে মোটেও সহজভাবে দেখছেন না ফার্নান্দেজ।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, “তারা আক্রমণাত্মক ফুটবল খেলবে এবং মাঝমাঠে অনেক আগ্রাসী থাকবে। আমরা পুরো সপ্তাহজুড়ে নিজেদের পরিকল্পনা নিয়ে কাজ করেছি। আশা করছি, মাঠে তা সফলভাবে বাস্তবায়ন করতে পারব।”

প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারানো আর্জেন্টিনার শুরুর একাদশে ছিলেন চেলসি তারকা ফার্নান্দেজ। ওই ম্যাচে কিছুটা নিচে নেমে খেললেও এতে কোনো সমস্যা দেখছেন না তিনি।

তার ভাষ্য, “কোচ আমাকে যে দায়িত্ব দেন, সেটাই পালন করার চেষ্টা করি। এই পজিশনে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। আমাদের খেলার ধরন অনেক নমনীয়, যা দলের বড় শক্তি।”

দলে জায়গা নিয়ে প্রতিযোগিতার বিষয়েও কথা বলেন ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার। তিনি বলেন, “কে খেলবে সেই সিদ্ধান্ত কোচের। সুযোগ পেলে দেশের জন্য নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। এটাই আমার লক্ষ্য।”

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

অস্ট্রিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0