যমজ ভাই তাইও ওগুনতোয়ে এবং কেহিন্দে ওগুনতোয়ে বিয়ে করেছেন যমজ বোন তাইও আদেদিরান ও কেহিন্দে আদেদিরানকে। আরও মজার বিষয় হলো, ভাই তাইওর জীবনসঙ্গী হয়েছেন বোন তাইও এবং ভাই কেহিন্দের জীবনসঙ্গী হয়েছেন বোন কেহিন্দে।
গত ২০ জুন ইবাদানের বিশপ আকিনইয়েলে মেমোরিয়াল অ্যাংলিকান চার্চে পরিবারের সদস্য, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমী দ্বৈত বিয়ের আয়োজন। অনুষ্ঠানে চার নবদম্পতির পরিধেয় পোশাকেও ছিল বিশেষ মিল, যা উপস্থিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে।
বর তাইও ওগুনতোয়ে জানান, ছোটবেলা থেকেই দুই ভাই একসঙ্গে বিয়ে করার স্বপ্ন দেখতেন। এমনকি যমজ বোনদেরই জীবনসঙ্গী হিসেবে পাওয়ার ইচ্ছাও ছিল তাদের।
অন্যদিকে কনে কেহিন্দে আদেদিরান বলেন, শুরুতে তারা যমজ ভাইদের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়ে মোটেও আগ্রহী ছিলেন না। তবে সময়ের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে এবং সেই বন্ধুত্বই একসময় ভালোবাসায় রূপ নেয়।
দীর্ঘদিনের সম্পর্কের পর চারজনই একসঙ্গে নতুন জীবনের যাত্রা শুরু করেন। বিয়ের আগে ঐতিহ্যবাহী বাগদান অনুষ্ঠান এবং পরে জমকালো ‘হোয়াইট ওয়েডিং’ অনুষ্ঠিত হয়।
বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে যমজ ভাইরা লিখেছেন, “যমজরা বিয়ে করল যমজদের!” আরেক পোস্টে তারা জানান, “চিরদিনের জন্য একসঙ্গে।”
ইয়োরুবা সংস্কৃতিতে ‘তাইও’ নামের অর্থ ‘যমজদের মধ্যে প্রথম পৃথিবীর স্বাদ গ্রহণকারী’, আর ‘কেহিন্দে’ অর্থ ‘পরে জন্ম নেওয়া যমজ সন্তান’।
অনন্য এই বিয়ের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই একে ‘দ্বিগুণ ভালোবাসা’, ‘নিখুঁত কাকতালীয়তা’ এবং ‘বাস্তবের রূপকথা’ বলে অভিহিত করেছেন।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন