লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে দেওয়া বক্তব্যে স্টারমার জানান, পার্লামেন্ট সেপ্টেম্বর মাসে পুনরায় বসার আগেই নতুন নেতা দায়িত্ব গ্রহণ করবেন। তিনি তার উত্তরসূরির প্রতি পূর্ণ সমর্থনের কথাও জানিয়েছেন।
২০২৪ সালের সাধারণ নির্বাচনে বড় জয় নিয়ে ক্ষমতায় আসা স্টারমার দুই বছরেরও কম সময়ের মধ্যে পদত্যাগ করলেন। সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে লেবার পার্টির দুর্বল ফলাফল, দলীয় অভ্যন্তরীণ চাপ এবং জনপ্রিয়তা হ্রাস তার ওপর পদত্যাগের চাপ বাড়িয়ে তোলে।
ব্রিটিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম বর্তমানে স্টারমারের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সবচেয়ে এগিয়ে রয়েছেন। সম্প্রতি তিনি পার্লামেন্টে ফিরে আসার পর নেতৃত্ব পরিবর্তনের আলোচনা আরও জোরালো হয়।
স্টারমারের পদত্যাগের মধ্য দিয়ে গত এক দশকে যুক্তরাজ্যে প্রধানমন্ত্রীর পরিবর্তনের সংখ্যা আরও বেড়ে গেল। বিশ্লেষকদের মতে, এটি ব্রিটিশ রাজনীতির চলমান অস্থিরতার আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন