English / বাংলা
Editorial News 24

ইউটিউবে হিজাববিহীন পারফরম্যান্সকে ‘অশ্লীল’ আখ্যা দিয়ে গায়িকা পারাস্তু আহমাদি ও তার দলের সদস্যদের বিরুদ্ধে কঠোর রায়; বিশ্বজুড়ে সমালোচনার ঝড়।

হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি শিল্পী পারাস্তু আহমাদিকে ৭৪ ঘা চাবুকের নির্দেশ

ইরানের জনপ্রিয় সংগীতশিল্পী পারাস্তু আহমাদি এবং তার প্রযোজনা দলের আট সদস্যকে ৭৪টি করে চাবুক মারার নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। ২০২৪ সালে ইউটিউবে লাইভস্ট্রিম করা একটি কনসার্টে হিজাব ছাড়া গান পরিবেশনের অভিযোগে তাদের বিরুদ্ধে এ শাস্তি দেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২৯ বছর বয়সী পারাস্তু আহমাদি ‘আজ খুনে জাভানানে ওয়াতান’ শিরোনামের একটি দেশাত্মবোধক গান ইউটিউব লাইভে পরিবেশন করেন। ওই অনুষ্ঠানে তিনি হিজাব ছাড়া অংশ নেন। পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং দর্শকদের মধ্যে আলোচনার সৃষ্টি করে।

তবে ইরানের একটি আদালত ওই পারফরম্যান্সকে ‘অশ্লীল ও অনৈতিক কনটেন্ট’ হিসেবে আখ্যা দেয়। গানটি প্রকাশের কিছুদিন পর পারাস্তু আহমাদি এবং তার কয়েকজন সহকর্মীকে আটক করা হয়। পরে তারা মুক্তি পেলেও তাদের বিরুদ্ধে মামলা চলতে থাকে।

মামলার রায়ে পারাস্তু আহমাদি এবং তার দলের আট সদস্যকে ৭৪টি করে চাবুক মারার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গায়িকাকে দুই বছরের জন্য বিভিন্ন কার্যক্রমে নিষেধাজ্ঞা এবং দেশত্যাগে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে রায়টি প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। মানবাধিকারকর্মী ও সংস্কৃতিকর্মীরা একে সাংস্কৃতিক স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকারের ওপর আঘাত হিসেবে আখ্যায়িত করেছেন।

ইরানি-ব্রিটিশ অভিনেত্রী নাজানিন বোনিয়াদি, নির্বাসিত ইরানি অভিনেত্রী সেতারেহ মালেকিসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। তাদের দাবি, শিল্প ও সংস্কৃতির স্বাধীন চর্চাকে সীমিত করার জন্য এমন শাস্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি শিল্পী পারাস্তু আহমাদিকে ৭৪ ঘা চাবুকের নির্দেশ

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

ইরানের জনপ্রিয় সংগীতশিল্পী পারাস্তু আহমাদি এবং তার প্রযোজনা দলের আট সদস্যকে ৭৪টি করে চাবুক মারার নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। ২০২৪ সালে ইউটিউবে লাইভস্ট্রিম করা একটি কনসার্টে হিজাব ছাড়া গান পরিবেশনের অভিযোগে তাদের বিরুদ্ধে এ শাস্তি দেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২৯ বছর বয়সী পারাস্তু আহমাদি ‘আজ খুনে জাভানানে ওয়াতান’ শিরোনামের একটি দেশাত্মবোধক গান ইউটিউব লাইভে পরিবেশন করেন। ওই অনুষ্ঠানে তিনি হিজাব ছাড়া অংশ নেন। পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং দর্শকদের মধ্যে আলোচনার সৃষ্টি করে।

তবে ইরানের একটি আদালত ওই পারফরম্যান্সকে ‘অশ্লীল ও অনৈতিক কনটেন্ট’ হিসেবে আখ্যা দেয়। গানটি প্রকাশের কিছুদিন পর পারাস্তু আহমাদি এবং তার কয়েকজন সহকর্মীকে আটক করা হয়। পরে তারা মুক্তি পেলেও তাদের বিরুদ্ধে মামলা চলতে থাকে।

মামলার রায়ে পারাস্তু আহমাদি এবং তার দলের আট সদস্যকে ৭৪টি করে চাবুক মারার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গায়িকাকে দুই বছরের জন্য বিভিন্ন কার্যক্রমে নিষেধাজ্ঞা এবং দেশত্যাগে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে রায়টি প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। মানবাধিকারকর্মী ও সংস্কৃতিকর্মীরা একে সাংস্কৃতিক স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকারের ওপর আঘাত হিসেবে আখ্যায়িত করেছেন।

ইরানি-ব্রিটিশ অভিনেত্রী নাজানিন বোনিয়াদি, নির্বাসিত ইরানি অভিনেত্রী সেতারেহ মালেকিসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। তাদের দাবি, শিল্প ও সংস্কৃতির স্বাধীন চর্চাকে সীমিত করার জন্য এমন শাস্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0