English / বাংলা
Editorial News 24

দক্ষিণ লেবাননের ভূগর্ভস্থ টানেলে অভিযান চালাতে গিয়ে হিজবুল্লাহর তীব্র পাল্টা হামলায় এক ইসরায়েলি সেনা নিহত, আহত অন্তত ১৩।

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ টানেলে অভিযান চালাতে গিয়ে ইসরায়েলি বাহিনী তীব্র পাল্টা প্রতিরোধের মুখে পড়েছে। এতে এক ইসরায়েলি সেনা নিহত এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, শনিবার (২০ জুন) দক্ষিণ লেবাননের একটি সুড়ঙ্গে তল্লাশি চালানোর সময় হঠাৎ রকেট ও ড্রোন ব্যবহার করে হামলা চালায় হিজবুল্লাহ যোদ্ধারা। আকস্মিক এই হামলায় ঘটনাস্থলেই এক সেনা নিহত হন।

আহত ১৩ জনকে দ্রুত উদ্ধার করে হেলিকপ্টারের মাধ্যমে ইসরায়েলের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এর আগের দিন শুক্রবারও হিজবুল্লাহর পৃথক হামলায় চার ইসরায়েলি সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হন বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হলেও লেবানন সীমান্তে ইসরায়েলি অভিযান ও হিজবুল্লাহর পাল্টা হামলা অব্যাহত রয়েছে, ফলে উত্তেজনা আরও বেড়েছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দক্ষিণ লেবাননের ভূগর্ভস্থ টানেলে অভিযান চালাতে গিয়ে হিজবুল্লাহর তীব্র পাল্টা হামলায় এক ইসরায়েলি সেনা নিহত, আহত অন্তত ১৩।

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ টানেলে অভিযান চালাতে গিয়ে ইসরায়েলি বাহিনী তীব্র পাল্টা প্রতিরোধের মুখে পড়েছে। এতে এক ইসরায়েলি সেনা নিহত এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, শনিবার (২০ জুন) দক্ষিণ লেবাননের একটি সুড়ঙ্গে তল্লাশি চালানোর সময় হঠাৎ রকেট ও ড্রোন ব্যবহার করে হামলা চালায় হিজবুল্লাহ যোদ্ধারা। আকস্মিক এই হামলায় ঘটনাস্থলেই এক সেনা নিহত হন।

আহত ১৩ জনকে দ্রুত উদ্ধার করে হেলিকপ্টারের মাধ্যমে ইসরায়েলের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এর আগের দিন শুক্রবারও হিজবুল্লাহর পৃথক হামলায় চার ইসরায়েলি সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হন বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হলেও লেবানন সীমান্তে ইসরায়েলি অভিযান ও হিজবুল্লাহর পাল্টা হামলা অব্যাহত রয়েছে, ফলে উত্তেজনা আরও বেড়েছে।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0