English / বাংলা
Editorial News 24

অনিশ্চয়তায় বাস্তবায়ন আলোচনা

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক পিছিয়ে গেল

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক পিছিয়ে গেল

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা যুক্তরাষ্ট্র ও ইরানের বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। শুক্রবার দেশটির বুর্গেনস্টক রিসোর্টে বৈঠকটি হওয়ার কথা থাকলেও তা আপাতত অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রশাসন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নির্ধারিত সুইজারল্যান্ড সফরও বাতিল করেছে। পরিকল্পনা অনুযায়ী, শুক্রবার ইরানি প্রতিনিধিদলের সঙ্গে তার বৈঠকে বসার কথা ছিল।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সাম্প্রতিক সমঝোতার বাস্তবায়ন এবং ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণের লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। তবে আলোচনার বিভিন্ন দিক এবং কারিগরি বিষয় এখনো চূড়ান্ত না হওয়ায় সফর ও বৈঠক দুটিই আপাতত স্থগিত রাখা হয়েছে।সংশ্লিষ্ট পক্ষগুলোর ভাষ্য, পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে নতুন তারিখ ও কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে দুই দেশ একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছিল। সরাসরি বৈঠক ছাড়াই ডিজিটাল মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে ওই চুক্তিতে সই করেন উভয় দেশের প্রতিনিধিরা।

সমঝোতার আওতায় আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার প্রতিশ্রুতি দেয় ইরান। এর বিপরীতে তেহরানের ওপর আরোপিত কিছু আন্তর্জাতিক ও আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে নীতিগত সম্মতি জানায় যুক্তরাষ্ট্র।

তবে বাস্তবায়ন প্রক্রিয়ার প্রথম আনুষ্ঠানিক বৈঠক স্থগিত হওয়ায় চুক্তির ভবিষ্যৎ অগ্রগতি নিয়ে কূটনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সূত্র: রয়টার্স

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক পিছিয়ে গেল

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0