সহ-আয়োজক মেক্সিকো ২০২৬ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করা প্রথম দল হয়েছে। গুয়াদালাহারায় অনুষ্ঠিত গ্রুপ ‘এ’-এর ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২-এ নিজেদের স্থান নিশ্চিত করেছে হাভিয়ের আগিরের দল।
প্রথমার্ধে স্বাগতিকদের পারফরম্যান্স ছিল বেশ নিষ্প্রভ। ফলে বিরতিতে যাওয়ার সময় সমর্থকদের অসন্তোষও শুনতে হয় মেক্সিকান ফুটবলারদের। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মিডফিল্ডার লুইস রোমো।ম্যাচের ৫০তম মিনিটে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সেউং-গিউ বল নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সুযোগটি কাজে লাগান রোমো। ডিফেন্ডার লি গি-হিউকের সঙ্গে সংঘর্ষের পর গোলরক্ষকের হাত ফসকে যাওয়া বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন তিনি।গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে দক্ষিণ কোরিয়া। ম্যাচের ৮৭তম মিনিটে সমতায় ফেরার সেরা সুযোগ পায় তারা। তবে চো গুয়ে-সুংয়ের শক্তিশালী হেড দুর্দান্ত দক্ষতায় রুখে দেন মেক্সিকোর গোলরক্ষক রাউল রাঙ্গেল। ফিরতি শটে ইয়াং হিউন-জুনও তাকে পরাস্ত করতে পারেননি।এর আগে কোরিয়ান অধিনায়ক সন হিউং-মিন গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। তিনি মেক্সিকান গোলরক্ষককে পরাস্ত করলেও গোললাইন থেকে বল ক্লিয়ার করেন এডসন আলভারেজ। পরে অবশ্য অফসাইডের সংকেত দেন সহকারী রেফারি।অন্যদিকে ব্যবধান বাড়ানোর সুযোগও পেয়েছিল মেক্সিকো। রাউল জিমেনেজের একটি শট এবং বদলি খেলোয়াড় ওবেদ ভার্গাসের দূরপাল্লার প্রচেষ্টা দারুণভাবে ঠেকিয়ে দেন কোরিয়ান গোলরক্ষক কিম।
টানা দুই ম্যাচে জয় তুলে নিয়ে শতভাগ সাফল্য ধরে রেখেছে মেক্সিকো। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় নকআউট পর্বে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে থাকবে তারা। শেষ ৩২ এবং সম্ভাব্য শেষ ১৬-এর ম্যাচও নিজেদের শহর মেক্সিকো সিটিতেই খেলবে দলটি।অন্যদিকে হারলেও দক্ষিণ কোরিয়ার সামনে এখনও নকআউটে ওঠার সুযোগ রয়েছে। প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রকে হারানোর সুবাদে তারা এখনও ভালো অবস্থানে আছে। আগামী বৃহস্পতিবার নিজেদের শেষ গ্রুপ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে কোরিয়ানরা। একই সময়ে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামবে ইতোমধ্যে নকআউট নিশ্চিত করা মেক্সিকো।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন