যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে বিশ্বকাপ ম্যাচ দেখতে যাওয়ার পথে একদল আর্জেন্টিনা সমর্থক গুলির হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় মহাসড়কে চলন্ত একটি উবার গাড়িকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় একজনের মৃত্যুরও খবর পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, ইন্টারস্টেট-৬৭০ ও ইন্টারস্টেট-৭০ মহাসড়কে প্রায় ৩০ মিনিটের ব্যবধানে একাধিক হামলার ঘটনা ঘটে। হামলার পর শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।আর্জেন্টাইন সংবাদমাধ্যম 'লা নাসিওন'-কে দেওয়া সাক্ষাৎকারে ভুক্তভোগী এক সমর্থক জানান, তারা উবারে করে আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ দেখতে স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন। এ সময় পাশ দিয়ে যাওয়া একটি গাড়ি থেকে তাদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়া হয়।তিনি বলেন, গুলির পর গাড়ি থামিয়ে দেখা যায় উবার চালকের পায়ে গুলি লেগেছে এবং তিনি গুরুতর আহত হয়েছেন। পরে দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়।
তবে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার সঙ্গে বিশ্বকাপ বা ফুটবল সমর্থকদের কোনো সরাসরি সম্পর্ক পাওয়া যায়নি। এটি পৃথক একটি অপরাধমূলক ঘটনা বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ হামলার ঘটনায় ২২ বছর বয়সী অস্কার সানচেজ-মুনোজকে প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেছে। তাকে সশস্ত্র ও বিপজ্জনক হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তার সন্ধানে ব্যাপক অভিযান চালানো হচ্ছে।হামলার পর মিসৌরির ইন্ডিপেন্ডেন্স এলাকার একটি বাড়িতে সন্দেহভাজনের অবস্থানের তথ্য পেয়ে অভিযান চালায় পুলিশ। বাড়িটি ঘিরে ফেলার পর সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে বাড়ির ভেতরে রহস্যজনকভাবে আগুন লাগে। পরে পুলিশ ভেতরে প্রবেশ করলেও কাউকে খুঁজে পায়নি।
কানসাস সিটির পুলিশ প্রধান স্ট্যাসি গ্রেভস জানিয়েছেন, সন্দেহভাজনকে গ্রেপ্তারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
উল্লেখ্য, এর মাত্র ১০ দিন আগে কানসাস সিটিতে ইংল্যান্ড দলের বিশ্বকাপ বেসক্যাম্পের কাছেও বন্দুক হামলার একটি ঘটনা ঘটে, যেখানে নয়জন আহত হয়েছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন এই হামলা উদ্বেগ বাড়িয়েছে।
সূত্র: রয়টার্স
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন