English / বাংলা
Editorial News 24

ভিয়েতনামে মাংসের জন্য পাচারের উদ্দেশ্যে নেওয়া ৪০০-এর বেশি বিড়াল উদ্ধার করেছে পুলিশ—গ্রেপ্তার হয়েছে ৯ জন চক্র সদস্য

জবাই করতে নেওয়া হচ্ছিল চুরি করা শত শত বিড়াল, অতঃপর...

ভিয়েতনামে মাংসের জন্য জবাই করার উদ্দেশ্যে নেওয়া ৪০০–এর বেশি বিড়াল উদ্ধার করেছে দেশটির পুলিশ। একই সঙ্গে বিড়াল চুরি ও পাচারের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে প্রাণী কল্যাণ সংস্থা Humane World for Animals।

হো চি মিন সিটি পুলিশের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে একটি চক্র পোষা বিড়াল চুরি করে তা সংগ্রহ ও বিক্রির কাজ চালিয়ে আসছিল।

গত সপ্তাহে তাই নিন প্রদেশ এবং হো চি মিন সিটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৪০০–এর বেশি জীবিত বিড়াল উদ্ধার করে। পাশাপাশি বরফে সংরক্ষিত অবস্থায় প্রায় ৮০টি মৃত প্রাণী এবং আরও ২১টি বিড়াল জব্দ করা হয়।

স্থানীয় আইন অনুযায়ী, ভিয়েতনামে কুকুর ও বিড়ালের মাংস খাওয়া বৈধ হলেও প্রাণীগুলোর বৈধ উৎসের প্রমাণ থাকা বাধ্যতামূলক।

তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা গত তিন বছর ধরে দক্ষিণ ভিয়েতনামের বিভিন্ন এলাকা থেকে বিড়াল সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে রাখত এবং পরে ব্যবসায়ীদের কাছে বিক্রি করত।

Humane World for Animals জানিয়েছে, উদ্ধার হওয়া অন্তত ৪০টি বিড়াল ইতোমধ্যে তাদের মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

সংস্থাটি স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করলেও জানিয়েছে, কিছু প্রাণী দুর্বিষহ অবস্থার কারণে পরে মারা গেছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া প্রাণীগুলোর মালিকদের শনাক্তে সহায়তার জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

জবাই করতে নেওয়া হচ্ছিল চুরি করা শত শত বিড়াল, অতঃপর...

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

ভিয়েতনামে মাংসের জন্য জবাই করার উদ্দেশ্যে নেওয়া ৪০০–এর বেশি বিড়াল উদ্ধার করেছে দেশটির পুলিশ। একই সঙ্গে বিড়াল চুরি ও পাচারের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে প্রাণী কল্যাণ সংস্থা Humane World for Animals।

হো চি মিন সিটি পুলিশের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে একটি চক্র পোষা বিড়াল চুরি করে তা সংগ্রহ ও বিক্রির কাজ চালিয়ে আসছিল।

গত সপ্তাহে তাই নিন প্রদেশ এবং হো চি মিন সিটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৪০০–এর বেশি জীবিত বিড়াল উদ্ধার করে। পাশাপাশি বরফে সংরক্ষিত অবস্থায় প্রায় ৮০টি মৃত প্রাণী এবং আরও ২১টি বিড়াল জব্দ করা হয়।

স্থানীয় আইন অনুযায়ী, ভিয়েতনামে কুকুর ও বিড়ালের মাংস খাওয়া বৈধ হলেও প্রাণীগুলোর বৈধ উৎসের প্রমাণ থাকা বাধ্যতামূলক।

তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা গত তিন বছর ধরে দক্ষিণ ভিয়েতনামের বিভিন্ন এলাকা থেকে বিড়াল সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে রাখত এবং পরে ব্যবসায়ীদের কাছে বিক্রি করত।

Humane World for Animals জানিয়েছে, উদ্ধার হওয়া অন্তত ৪০টি বিড়াল ইতোমধ্যে তাদের মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

সংস্থাটি স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করলেও জানিয়েছে, কিছু প্রাণী দুর্বিষহ অবস্থার কারণে পরে মারা গেছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া প্রাণীগুলোর মালিকদের শনাক্তে সহায়তার জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0