ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে বড় ধাক্কা খাওয়ার পর এবার টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া। তবে স্বাগতিকদের বিপক্ষে জয় মোটেও সহজ হবে না বলে মনে করছেন অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ।
মঙ্গলবার (১৬ জুন) চট্টগ্রামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মার্শ বলেন, দলে বেশ কিছু পরিবর্তন এসেছে এবং সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই তারা মাঠে নামবেন। তবে বাংলাদেশ সফর যে কঠিন হতে যাচ্ছে, সে বিষয়েও সতর্ক তিনি।
মার্শ বলেন, “আমরা ভালো ক্রিকেট খেলতে চাই এবং সিরিজ জয়ের আশাবাদী। ছেলেরা মুখিয়ে আছে। তবে এটা অবশ্যই আমাদের জন্য একটি কঠিন সফর।”
অস্ট্রেলিয়া বাংলাদেশকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে মার্শ বলেন, দলে অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি অনেক তরুণও রয়েছে, যারা উদ্যম নিয়ে বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।
ওয়ানডে সিরিজে না খেললেও বাংলাদেশের পেসারদের প্রশংসা করতে ভোলেননি অজি অধিনায়ক। তিনি বলেন, বাংলাদেশের পেস বোলিং ইউনিট বর্তমানে দারুণ উন্নতি করছে, যা দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক দিক।
মার্শের ভাষায়, “বাংলাদেশের পেসাররা অনেক ভালো করছে। ২০২১ সালে এখানে যে কন্ডিশন দেখেছিলাম, এবার তার চেয়ে ভিন্ন পরিস্থিতি পেয়েছি। ২০২৭ বিশ্বকাপের আগে এটি বাংলাদেশের জন্য খুবই ইতিবাচক বিষয়। তাদের পেসাররা সত্যিই রোমাঞ্চকর সম্ভাবনা।”
তিনি আরও বলেন, বাংলাদেশ এমন একটি দল যারা ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলছে। তাই টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটের পরিবর্তনের কথাও তুলে ধরেন মার্শ। তার মতে, আধুনিক টি-টোয়েন্টিতে তরুণ ক্রিকেটাররা দ্রুত নিজেদের প্রতিষ্ঠিত করছে, আর অভিজ্ঞ ক্রিকেটাররাও নিজেদের আরও উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে কঠিন পরীক্ষা হিসেবেই দেখছেন অস্ট্রেলিয়া অধিনায়ক।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন