English / বাংলা
Editorial News 24

এটি নরেন্দ্র মোদির প্রাপ্ত ৩৩তম আন্তর্জাতিক সম্মাননা

স্লোভাকিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত নরেন্দ্র মোদি

স্লোভাকিয়ার সর্বোচ্চ জাতীয় সম্মাননা 'দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)'-এ ভূষিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজধানী ব্রাতিস্লাভায় এক অনুষ্ঠানে স্লোভাকিয়ার প্রেসিডেন্পিটার পেল্লেগ্রিনি তার হাতে এই সম্মাননা তুলে দেন।এটি নরেন্দ্র মোদির প্রাপ্ত ৩৩তম আন্তর্জাতিক সম্মাননা। ইউরোপ সফরের অংশ হিসেবে তিনি ১৫ জুন নয়াদিল্লি ত্যাগ করেন এবং সফরের প্রথম গন্তব্য হিসেবে স্লোভাকিয়াকে বেছে নেন।

১৯৯৩ সালে চেকোস্লোভাকিয়া বিভক্ত হয়ে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠিত হয়। স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী স্লোভাকিয়া সফর করলেন।

সম্মাননা গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি বলেন, “ব্রাতিস্লাভায় ‘দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)’ গ্রহণ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। স্লোভাকিয়ার জনগণ ও সরকারের প্রতি আমার এবং ভারতের ১৪০ কোটি মানুষের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই সম্মাননা আমি ভারত-স্লোভাকিয়া বন্ধুত্বের প্রতি উৎসর্গ করছি।”

স্লোভাকিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় এই সম্মাননা সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়। তবে এটি শুধুমাত্র বিদেশি নাগরিকদের জন্য সংরক্ষিত।

মোদির এ সফরে অভিবাসন, ডিজিটাল প্রযুক্তি, প্রতিরক্ষা ও অন্যান্য খাতে ভারত ও স্লোভাকিয়ার মধ্যে মোট ১১টি চুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানা গেছে।

সূত্র: এনডিটিভি

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

স্লোভাকিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত নরেন্দ্র মোদি

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

স্লোভাকিয়ার সর্বোচ্চ জাতীয় সম্মাননা 'দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)'-এ ভূষিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজধানী ব্রাতিস্লাভায় এক অনুষ্ঠানে স্লোভাকিয়ার প্রেসিডেন্পিটার পেল্লেগ্রিনি তার হাতে এই সম্মাননা তুলে দেন।এটি নরেন্দ্র মোদির প্রাপ্ত ৩৩তম আন্তর্জাতিক সম্মাননা। ইউরোপ সফরের অংশ হিসেবে তিনি ১৫ জুন নয়াদিল্লি ত্যাগ করেন এবং সফরের প্রথম গন্তব্য হিসেবে স্লোভাকিয়াকে বেছে নেন।

১৯৯৩ সালে চেকোস্লোভাকিয়া বিভক্ত হয়ে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠিত হয়। স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী স্লোভাকিয়া সফর করলেন।

সম্মাননা গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি বলেন, “ব্রাতিস্লাভায় ‘দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)’ গ্রহণ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। স্লোভাকিয়ার জনগণ ও সরকারের প্রতি আমার এবং ভারতের ১৪০ কোটি মানুষের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই সম্মাননা আমি ভারত-স্লোভাকিয়া বন্ধুত্বের প্রতি উৎসর্গ করছি।”

স্লোভাকিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় এই সম্মাননা সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়। তবে এটি শুধুমাত্র বিদেশি নাগরিকদের জন্য সংরক্ষিত।

মোদির এ সফরে অভিবাসন, ডিজিটাল প্রযুক্তি, প্রতিরক্ষা ও অন্যান্য খাতে ভারত ও স্লোভাকিয়ার মধ্যে মোট ১১টি চুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানা গেছে।

সূত্র: এনডিটিভি

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0