English / বাংলা
Editorial News 24

এহুদ বারাক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়েও সমালোচনা করেন

নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে ‘লাঠি ও পাথর’ ব্যবহারের আহ্বান সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কঠোর মন্তব্য করে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, নেতানিয়াহু আসন্ন জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করতে পারেন। এমন পরিস্থিতি সৃষ্টি হলে তাকে ক্ষমতা থেকে সরাতে জনসাধারণকে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বারাক।

রোববার ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম **কান**-কে দেওয়া এক সাক্ষাৎকারে ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এহুদ বারাক বলেন, “আমার আশঙ্কা, নেতানিয়াহু নির্বাচন বানচালের চেষ্টা করতে পারেন এবং তিনি তা করার সক্ষমতাও রাখেন।” তিনি আরও বলেন, “যদি এমন কিছু ঘটে, তাহলে তাকে ক্ষমতা থেকে সরাতে জনগণের কঠোর প্রতিরোধ ছাড়া অন্য কোনো পথ থাকবে না।”

বর্তমান সরকারকে ইসরায়েলের ইতিহাসের অন্যতম কট্টরপন্থি প্রশাসন উল্লেখ করে বারাক অভিযোগ করেন, নেতানিয়াহু দীর্ঘস্থায়ী সংঘাত বজায় রাখতে আগ্রহী। তার দাবি, যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকলে রাজনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ পান প্রধানমন্ত্রী।বারাকের ভাষ্য, “নেতানিয়াহু অন্তহীন যুদ্ধ চান। কারণ তিনি জানেন, যুদ্ধ শেষ হলে তার বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়া আরও দ্রুত এগোবে।”

তিনি আরও অভিযোগ করেন, লেবানন ও আঞ্চলিক সংঘাতকে কেন্দ্র করে এমন পরিস্থিতি তৈরি করা হতে পারে, যা নির্বাচন আয়োজনকে জটিল করে তুলবে। একইসঙ্গে হামাসের সঙ্গে বন্দি বিনিময়সহ বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ বাধাগ্রস্ত করার অভিযোগও তোলেন তিনি।

এহুদ বারাক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়েও সমালোচনা করেন। তার মতে, এই চুক্তি ইসরায়েলের জন্য ইতিবাচক নয় এবং ইরান ইস্যুতে সরকারের কৌশলগত ব্যর্থতার ফল এখন দেশটিকে বহন করতে হচ্ছে।অন্যদিকে বারাকের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নেতানিয়াহুর দল লিকুদ। দলটির আইনপ্রণেতা ও নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান বোয়াজ বিসমুথ সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি তদন্তের দাবি জানিয়েছেন।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “এহুদ বারাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সহিংসতাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। তার বক্তব্য অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন।” বিসমুথ আরও বলেন, “তার মানসিক অবস্থা মূল্যায়ন করা উচিত। আর যদি তিনি সম্পূর্ণ সুস্থ থাকেন, তাহলে তার বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

এদিকে বারাকের এই মন্তব্যকে ঘিরে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। আসন্ন নির্বাচন, চলমান যুদ্ধ পরিস্থিতি এবং নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলার প্রেক্ষাপটে বিষয়টি নতুন মাত্রা পেয়েছে।

সূত্র: ওয়াইনেট নিউজ, আনাদোলু এজেন্সি

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে ‘লাঠি ও পাথর’ ব্যবহারের আহ্বান সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0