English / বাংলা
Editorial News 24

হরমুজ প্রণালী ইরানের জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ

হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজে ফি আরোপের ঘোষণা ইরানের

হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে বিভিন্ন সেবার বিনিময়ে ফি আদায়ের পরিকল্পনার কথা জানিয়েছে ইরান। দেশটির দাবি, আন্তর্জাতিক আইন মেনে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাই বলেন, হরমুজ প্রণালী ইরানের জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে আন্তর্জাতিক আইন অনুসরণ করে কিছু নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।তিনি জানান, এই নৌপথে নিরাপদ ও সুশৃঙ্খল জাহাজ চলাচলের পরিবেশ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। বিষয়টি বাস্তবায়নে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।জাহাজ চলাচলের ওপর ফি আরোপের বিষয়ে প্রশ্ন করা হলে বাঘাই বলেন, “হ্যাঁ, ফি নেওয়া হবে।”তবে তিনি স্পষ্ট করেন, এটি কেবল একটি চার্জ নয়; বরং জাহাজগুলোকে বিভিন্ন ধরনের সেবা প্রদানের অংশ হিসেবে এ অর্থ আদায় করা হবে।

তার ভাষায়, পরিবেশ সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং নৌ চলাচল সহায়ক বিভিন্ন সেবাসহ আরও কিছু সুবিধা দেওয়া হবে। এসব সেবা প্রদানে ব্যয় হওয়া অর্থের ভিত্তিতেই ফি নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে ইরান ও ওমান যৌথভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে বলেও জানান তিনি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল করে। ফলে এই জলপথে নতুন ফি ব্যবস্থা চালু হলে আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি পরিবহন ব্যয় এবং বৈশ্বিক তেলবাজারে এর সম্ভাব্য প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হতে পারে।

সূত্র: আল-জাজিরা

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজে ফি আরোপের ঘোষণা ইরানের

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে বিভিন্ন সেবার বিনিময়ে ফি আদায়ের পরিকল্পনার কথা জানিয়েছে ইরান। দেশটির দাবি, আন্তর্জাতিক আইন মেনে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাই বলেন, হরমুজ প্রণালী ইরানের জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে আন্তর্জাতিক আইন অনুসরণ করে কিছু নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।তিনি জানান, এই নৌপথে নিরাপদ ও সুশৃঙ্খল জাহাজ চলাচলের পরিবেশ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। বিষয়টি বাস্তবায়নে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।জাহাজ চলাচলের ওপর ফি আরোপের বিষয়ে প্রশ্ন করা হলে বাঘাই বলেন, “হ্যাঁ, ফি নেওয়া হবে।”তবে তিনি স্পষ্ট করেন, এটি কেবল একটি চার্জ নয়; বরং জাহাজগুলোকে বিভিন্ন ধরনের সেবা প্রদানের অংশ হিসেবে এ অর্থ আদায় করা হবে।

তার ভাষায়, পরিবেশ সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং নৌ চলাচল সহায়ক বিভিন্ন সেবাসহ আরও কিছু সুবিধা দেওয়া হবে। এসব সেবা প্রদানে ব্যয় হওয়া অর্থের ভিত্তিতেই ফি নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে ইরান ও ওমান যৌথভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে বলেও জানান তিনি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল করে। ফলে এই জলপথে নতুন ফি ব্যবস্থা চালু হলে আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি পরিবহন ব্যয় এবং বৈশ্বিক তেলবাজারে এর সম্ভাব্য প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হতে পারে।

সূত্র: আল-জাজিরা

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0