English / বাংলা
Editorial News 24

প্রাথমিক নিয়োগ দুর্নীতি ও সই জালিয়াতি মামলায় একের পর এক তদন্তের মুখে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়

চাপের মুখে তৃণমূল: সিআইডি ও ইডির জেরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক অস্থিরতার মধ্যে চাপের মুখে পড়েছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক দুর্নীতি ও জালিয়াতি মামলার তদন্তে কেন্দ্রীয় ও রাজ্য সংস্থার জেরার মুখোমুখি হয়েছেন।

সোমবার স্থানীয় সময় সকাল ১১টার আগে তিনি কলকাতার সল্টলেকে অবস্থিত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দপ্তরে হাজিরা দেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তার মালিকানাধীন কোম্পানি ‘লিপস অ্যান্ড বাউন্স’-এর আর্থিক লেনদেন তদন্তের আওতায় আসায় তাকে পুনরায় তলব করা হয়।

এর আগেও একই মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, এদিন তার হাজিরাকে কেন্দ্র করে অতীতের মতো বাড়তি নিরাপত্তা দেখা যায়নি।

একইসঙ্গে তিনি রাজ্য পুলিশের সিআইডির তদন্তেও রয়েছেন। বিধানসভায় সই জালিয়াতি সংক্রান্ত অভিযোগে রোববার তাকে প্রায় সাড়ে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এর পরদিনই তিনি ইডি অফিসে হাজিরা দেন।

তদন্ত সূত্রে জানা গেছে, মঙ্গলবার আবারও তাকে সিআইডির সামনে হাজির হতে হতে পারে একটি সাইবার অভিযোগ সংক্রান্ত মামলায়।

এদিকে দলীয় অভ্যন্তরীণ কোন্দলও বাড়ছে বলে জানা গেছে। বিদ্রোহী গোষ্ঠীর দাবি, তারা প্রকৃত তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সক্রিয় নেতৃত্ব থেকে সরে গিয়ে উপদেষ্টা হিসেবে থাকার আহ্বান জানিয়েছে।

এই ঘটনাপ্রবাহে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে তৃণমূল কংগ্রেস নতুন করে চাপের মুখে পড়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

চাপের মুখে তৃণমূল: সিআইডি ও ইডির জেরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক অস্থিরতার মধ্যে চাপের মুখে পড়েছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক দুর্নীতি ও জালিয়াতি মামলার তদন্তে কেন্দ্রীয় ও রাজ্য সংস্থার জেরার মুখোমুখি হয়েছেন।

সোমবার স্থানীয় সময় সকাল ১১টার আগে তিনি কলকাতার সল্টলেকে অবস্থিত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দপ্তরে হাজিরা দেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তার মালিকানাধীন কোম্পানি ‘লিপস অ্যান্ড বাউন্স’-এর আর্থিক লেনদেন তদন্তের আওতায় আসায় তাকে পুনরায় তলব করা হয়।

এর আগেও একই মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, এদিন তার হাজিরাকে কেন্দ্র করে অতীতের মতো বাড়তি নিরাপত্তা দেখা যায়নি।

একইসঙ্গে তিনি রাজ্য পুলিশের সিআইডির তদন্তেও রয়েছেন। বিধানসভায় সই জালিয়াতি সংক্রান্ত অভিযোগে রোববার তাকে প্রায় সাড়ে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এর পরদিনই তিনি ইডি অফিসে হাজিরা দেন।

তদন্ত সূত্রে জানা গেছে, মঙ্গলবার আবারও তাকে সিআইডির সামনে হাজির হতে হতে পারে একটি সাইবার অভিযোগ সংক্রান্ত মামলায়।

এদিকে দলীয় অভ্যন্তরীণ কোন্দলও বাড়ছে বলে জানা গেছে। বিদ্রোহী গোষ্ঠীর দাবি, তারা প্রকৃত তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সক্রিয় নেতৃত্ব থেকে সরে গিয়ে উপদেষ্টা হিসেবে থাকার আহ্বান জানিয়েছে।

এই ঘটনাপ্রবাহে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে তৃণমূল কংগ্রেস নতুন করে চাপের মুখে পড়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0