বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে কিছুটা স্বস্তির খবর পেল আর্জেন্টিনা শিবির। চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন দলের গুরুত্বপূর্ণ দুই ফুটবলার নিকোলাস তালিয়াফিকো ও লিয়ান্দ্রো পারেদেস।
কানসাসের কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টারে সোমবার কোচ লিওনেল স্কালোনির অধীনে অনুশীলন করে আর্জেন্টিনা। সেখানে পারেদেস পূর্ণ গতিতে অনুশীলনে অংশ নেন এবং একটি অনুশীলন ম্যাচেও খেলেন। এতে তার সম্পূর্ণ ফিট হয়ে ফেরার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত মিলেছে।
গত মাসে বোকা জুনিয়র্সের হয়ে খেলার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন পারেদেস। এরপর থেকে তিনি পুনর্বাসনে ছিলেন। দীর্ঘ বিরতির পর আবার মাঠে ফেরায় আর্জেন্টিনা মিডফিল্ডে বিকল্প শক্তি বাড়লো।
অন্যদিকে হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে চোট পাওয়া ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকো এখন জিম ও ফিজিও সেশনে নিয়মিত অনুশীলন করছেন। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, তার অগ্রগতি সন্তোষজনক হলেও ম্যাচ খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী মেডিকেল পরীক্ষার পর।
ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজও গোড়ালির চোট কাটিয়ে পুরোপুরি অনুশীলনে ফিরেছেন, যা আর্জেন্টিনার আক্রমণভাগে বাড়তি স্বস্তি এনে দিয়েছে।
বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ফিফার নিয়ম অনুযায়ী ম্যাচের ২৪ ঘণ্টা আগ পর্যন্ত চোট পাওয়া খেলোয়াড় পরিবর্তনের সুযোগ থাকায় স্কালোনি শেষ মুহূর্ত পর্যন্ত দল চূড়ান্ত করতে পারবেন।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন