বাংলাদেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। চেয়ারম্যানসহ ব্যাংকটির সব পরিচালকের নিয়োগ বাতিল করে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংক এক আদেশে এ তথ্য জানায়।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সকল পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে। একই সঙ্গে ব্যাংকটির সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক-কোম্পানির স্বার্থ, আমানতকারীদের স্বার্থ এবং সামগ্রিক জনস্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব অনুযায়ী মোহাম্মদ জহির হোসেন ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। প্রশাসক হিসেবে তিনি ব্যাংকের কার্যক্রম তদারকি, পরিচালনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ভোগ করবেন।
ব্যাংক খাতে স্থিতিশীলতা বজায় রাখা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে এই পরিবর্তনের ফলে ব্যাংকটির ভবিষ্যৎ কার্যক্রম ও ব্যবস্থাপনায় নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন ব্যাংকিং খাতের বিশ্লেষকরা।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন