রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ উদ্দিন আফ্রিদিকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপ-পরিদর্শক মো. মাহফুজুর রহমান আসামিকে আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়, তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী এই মামলায় তৌহিদ আফ্রিদির সম্পৃক্ততা রয়েছে এবং তাকে গ্রেফতার দেখানো তদন্তের জন্য প্রয়োজন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের পক্ষে আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম অংশ নেন, অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ইকবাল মাহমুদ শোভন এর বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১৩ জানুয়ারি একটি অনলাইন প্রতারক চক্র হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে চাকরির প্রলোভন দেখায়। পরে ধাপে ধাপে বিনিয়োগ করিয়ে মুনাফার আশ্বাসে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়।
উল্লেখ্য, এর আগে গত বছরের ২৪ আগস্ট বরিশাল থেকে তাকে সিআইডি গ্রেপ্তার করে এবং বিভিন্ন মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন