বিশ্বকাপ মিশন শুরুর আগেই আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের আচরণ নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন ইরান জাতীয় দলের প্রধান কোচ আমির গালেনোয়ি এবং তারকা স্ট্রাইকার মেহদি তারেমি।
তাদের অভিযোগ, ভিসা জটিলতা, ভ্রমণসংক্রান্ত বিধি-নিষেধ এবং যুক্তরাষ্ট্রে দলের ক্যাম্প স্থাপনের অনুমতি না পাওয়ার কারণে বিশ্বকাপের স্বাভাবিক ও উৎসবমুখর পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে ইরান দল।
মঙ্গলবার (১৬ জুন) নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের আগে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে ধরেন তারা।
ইরান কোচ আমির গালেনোয়ি বলেন, এই ধরনের আচরণ ফুটবলের চেতনাকে ক্ষতিগ্রস্ত করে। তার মতে, ফলাফল যাই হোক না কেন, বর্তমান পরিস্থিতি দলের জন্য কঠিন ও অস্বস্তিকর।
তিনি আরও জানান, বিশ্বকাপ চলাকালে ইরান দলকে যুক্তরাষ্ট্রে অবস্থান করতে না দিয়ে মেক্সিকোতে থাকতে হচ্ছে। কেবল ম্যাচ খেলতে তারা যুক্তরাষ্ট্রে আসবে এবং ম্যাচ শেষে আবার মেক্সিকোতে ফিরে যাবে।
দলের তারকা ফরোয়ার্ড মেহদি তারেমিও একই ধরনের অভিযোগ করে বলেন, বিশ্বকাপ সাধারণত আনন্দ ও উত্তেজনার পরিবেশ তৈরি করে, কিন্তু বর্তমান পরিস্থিতি সেই অনুভূতিকে বাধাগ্রস্ত করছে।
তিনি আরও ইঙ্গিত করেন, শুধু ইরান নয়, অন্যান্য দল ও ব্যক্তিরাও ভ্রমণ ও প্রবেশসংক্রান্ত জটিলতার মুখোমুখি হচ্ছে।
সূত্র: আল জাজিরা
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন