যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের ইয়াকিমা কাউন্টির একটি পাহাড়ি এলাকায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দাবানলের সূত্রপাত হয়েছে। স্থানীয় সময় শনিবার দুপুরের দিকে রিমরক লেক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইয়াকিমা কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনার আগে পাইলট নিরাপদে বিমান থেকে বের হতে সক্ষম হন। সামান্য আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।কর্মকর্তারা জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এর ধ্বংসাবশেষ থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং আশপাশের এলাকায় দাবানল শুরু হয়।
মার্কিন মেরিন কোরের তথ্য অনুযায়ী, বিধ্বস্ত বিমানটি ছিল এফ/এ-১৮ হরনেট মডেলের যুদ্ধবিমান। এটি ‘মেরিন এয়ারক্রাফট গ্রুপ-১১’ এবং ‘তৃতীয় মেরিন এয়ারক্রাফট উইং’-এর অধীনে পরিচালিত হচ্ছিল।
বিমানটি নিয়মিত প্রশিক্ষণ মিশনের অংশ হিসেবে উড্ডয়ন করেছিল। দুর্ঘটনাস্থল সিয়াটল শহর থেকে প্রায় ৫৫ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত। সংশ্লিষ্ট ইউনিটের ঘাঁটি ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে মেরিন কোর এয়ার স্টেশন মিরামারে অবস্থিত।
দাবানল নিয়ন্ত্রণে স্থানীয় ফায়ার সার্ভিস, হেলিকপ্টার এবং ওকানোগান-ওয়েনাচি ন্যাশনাল ফরেস্টের অগ্নিনির্বাপণ ইউনিট কাজ করছে। তবে আগুনে কতটুকু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনও নিশ্চিত করা হয়নি।
এদিকে যুদ্ধবিমানটি কেন বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
সূত্র: সিবিএস নিউজ
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন