ফুটবল বিশ্বকাপের আমেজ শুরু হতে না হতেই দেশজুড়ে শুরু হয়ে গেছে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের তুমুল বাকযুদ্ধ। তবে এই ফুটবল উন্মাদনা যে শুধু কথার লড়াইয়ে সীমাবদ্ধ থাকে না, বরং বিয়ে পর্যন্ত ভেঙে দিতে পারে—তেমনই এক অদ্ভুত কাণ্ড ঘটেছে এক মহল্লায়!
আর্জেন্টিনার কট্টর সমর্থক আজিজের সাথে ব্রাজিলের ভক্ত মানজিলের বিয়ের কথাবার্তা প্রায় চূড়ান্ত ছিল। কিন্তু ফুটবল নিয়ে তাদের মধ্যকার চরম মতবিরোধ রূপ নেয় তুমুল দ্বন্দ্বে। আর এই ভালোবাসার সম্পর্ক ভেঙে যাওয়ার রেশ ধরে শেষ পর্যন্ত পুরো পাড়াটাই দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে!
তবে এটি বাস্তব জীবনের কোনো ঘটনা নয়; ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে পাড়ার মানুষের সম্পর্ক, প্রেম, প্রতিশোধ এবং পারিবারিক টানাপোড়েনের এমন এক জমজমাট গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘পাড়ার বিশ্বকাপ’।
নাটকের গল্পে দেখা যাবে, আজিজ ও মানজিলের বিয়ে ভেঙে যাওয়ার পর মহল্লার যুবকরা আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স ও পর্তুগাল নামে আলাদা টিম গঠন করে শুরু করে ‘পাড়াভিত্তিক বিশ্বকাপ টুর্নামেন্ট’। কিন্তু সেই খেলা শুধু মাঠেই সীমাবদ্ধ থাকে না; এর সাথে জড়িয়ে পড়ে প্রেম, কুসংস্কার এবং পারিবারিক সম্পর্কের জটিলতা।
ফুটবলকে কেন্দ্র করে পাড়ার মানুষের মাঝে বিশাল সব পতাকা বানানো, সেলুনে জার্সি নিয়ে মারামারি, রেফারির চরম দুর্নীতি, এমনকি ফুটবল উন্মাদনার মাঝে এক মর্মান্তিক দুর্ঘটনার গল্পও উঠে আসবে এই নাটকে। তবে নানা নাটকীয়তা ও হাস্যরসের পর শেষ দৃশ্যে সবাই নিজেদের ভুল বুঝতে পেরে একত্রিত হয় এবং ফুটবলকে স্রেফ আনন্দের মাধ্যম হিসেবে গ্রহণ করার এক দারুণ বার্তা দেওয়া হয়।
আহসান আলমগীরের রচনায় এবং জনপ্রিয় নির্মাতা আল হাজেনের পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন একঝাঁক তারকা। প্রধান চরিত্রগুলোতে দেখা যাবে অহনা রহমান, রাশেদ সীমান্ত, সাব্বির অর্ণব, শারমিন শর্মী, আব্দুল্লাহ রানা, সাদ্দাম মাল, আশরাফুল আলম সোহাগ, মুসকান শিকদার, জাভেদ গাজী, শায়লা, তানভীর মাসুদ, ফাতেমা হীরাসহ আরও অনেককে।
নাটকটি প্রতিদিন রাত ৯টায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন