আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুম্বাইয়ে ১১ কেজিরও বেশি উচ্চমানের গাঁজা (হাইড্রোপনিক মারিজুয়ানা) পরিবহণের সময় গ্রেপ্তার হয়েছেন হর্শা সানি (২৮) নামে এক মডেল। ব্যাংকক থেকে ফ্লাইটে মুম্বাই বিমানবন্দরে পৌঁছানোর পর কাস্টমস কর্মকর্তাদের নিয়মিত নজরদারিতে তার আচরণ সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-এর বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
কাস্টমস কর্মকর্তারা জানান, মডেল হর্শা সানি বৃহস্পতিবার দিনগত রাতে এয়ার ইন্ডিয়ার টিজি-৩৫১ ফ্লাইটে ব্যাংকক থেকে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এয়ার ইন্টেলিজেন্স ইউনিট (এআইইউ) ও শুল্ক বিভাগের কর্মকর্তারা হর্শা সানির আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করে তাকে থামান এবং জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে তার ট্রলি ব্যাগ তল্লাশি করে কর্মকর্তারা ১২টি বিশেষ প্লাস্টিকের প্যাকেট উদ্ধার করেন।
ঘটনাস্থলেই নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) কিট ব্যবহার করে পরীক্ষা চালানো হলে নিশ্চিত হওয়া যায় যে, উদ্ধারকৃত ১২ প্যাকেটে অত্যন্ত উচ্চমানের ‘হাইড্রোপনিক মারিজুয়ানা’ বা গাঁজা রয়েছে। এ ঘটনায় শুল্ক বিভাগ নিষিদ্ধ মাদক পাচারের অভিযোগে এনডিপিএস আইনে হর্শা সানিকে গ্রেপ্তার করে।
শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, জব্দ করা ১১ কেজিরও বেশি ওজনের এই ‘হাইড্রোপনিক মারিজুয়ানা’র আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ দশমিক ৮২ কোটি রুপি।
মাদকসহ গ্রেপ্তার হওয়া হর্শা সানি সুন্দরী প্রতিযোগিতা 'মিসেস কেরালা' ২০২৫-এর একজন প্রাক্তন প্রতিযোগী ছিলেন। গ্রেপ্তারের পর তাকে মুম্বাইয়ের ফোর্ট আদালতে হাজির করা হলে, বিজ্ঞ আদালত তাকে কারা হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
"উদ্ধারকৃত মাদকের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ১১ দশমিক ৮২ কোটি রুপি। এই বিশাল মাদকের চালানটি মুম্বাইয়ের কোথায় বা ভারতের অন্য কোনো অংশে কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, তা নিশ্চিত করতে গভীর তদন্ত চলছে।" — মুম্বাই শুল্ক বিভাগ
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন